তাঁকে আটকাতে গিয়ে বিজেপির ৬৩ জন সাংসদ হারলেন? সংসদে কড়া বক্তব্য মহুয়া মৈত্রের
স্বমহিমায় লোকসভায় ফিরেই ঝাঁঝালো বক্তব্য রাখলেন মহুয়া মৈত্র। গত বার তাঁকে শাস্তি দিয়ে লোকসভা ভবন থেকে বার করে দেওয়া হয়েছিল। এবার কৃষ্ণনগর থেকে আবার জিতে এসেছেন তিনি। সংসদের প্রথম বক্তব্যেই রীতিমতো আক্রমণাত্মক মেজাজে তৃণমূল সাংসদ।
গতবারের থেকে এবার আরও ঝাঁঝালো বক্তব্য মহুয়া রাখবেন। আরও বেশি বিজেপির প্রতি আক্রমণে যাবেন। এই কথা মনে করেছিল রাজনৈতিক মহল। হলও তাই। তাঁর কণ্ঠরোধ করে বড় মূল্য চোকাতে হল বিজেপিকে৷ এই কথা জোর গলায় বললেন মহুয়া।

সোমবার মহুয়া মৈত্রর নাম ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। সেই সময় প্রধানমন্ত্রীকে লোকসভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মহুয়া বলেন, " ভয় পাবেন না স্যার। এতক্ষণ থাকলেন, আমার বক্তব্যটাও শুনে যেতে পারতেন। দুর্ভাগ্য আমার।"
My reply to the Hon’ble President’s address in the Lok Sabha
— Mahua Moitra (@MahuaMoitra) July 1, 2024
Jai Samvidhan pic.twitter.com/KMDUBIFTVZ
বক্তব্যের শুরু থেকে এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন মহুয়া। তিনি বলেন, " শেষবার যখন এসেছিলাম। আমায় বলতে দেওয়া হয়নি। আমায় বসিয়ে দেওয়ার চক্করে মানুষ আপনাদের ৬৩ জন সদস্যকে চিরতরে বসিয়ে দিয়েছে। আপনারা ৩০৩ থেকে ২৪০ আসনে নেমে গিয়েছেন। আপনারা সংখ্যাগরিষ্ঠ নন।"
এনডিএ শরিকদের সম্পর্কে মহুয়ার কটাক্ষ, এমন কয়েকটি পার্টিকে বেছে নিয়েছে শাসক শিবির, যাদের ইউ টার্ন নেওয়ার ইতিহাস রয়েছে। এনডিএ এখন নিতীশ - নায়ডু এলায়েন্স।" শুধু তাই নয় বিরোধী জোট সম্পর্কেও প্রশংসা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।
এদিন মহুয়া বলেন, " অপরদিকে, এই প্রান্তে রয়েছি আমরা। ২৩৪ জন যোদ্ধা। যারা অগ্নিপরীক্ষা দিয়ে এসেছি। কোনওভাবেই এবার আমাদের গতবারের মতো দমিয়ে রাখা যাবে না।" মহুয়া আরও বলেন, " সাত মাস আগে এই সংসদ একটি কুরুসভায় পরিণত হয়েছিল। অন্ধ ধৃতরাষ্ট্রের সামনে চিরহরণ হয়েছিল দ্রৌপদীর।"
" যারা যারা দ্রৌপদীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদের অনেকেই এবার আর সংসদে ফেরেননি। তবে কৃষ্ণের মতো কৃষ্ণনগরের মানুষ আমার রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন।" এই কথাও জোরের সঙ্গে বলেন মহুয়া।
রাষ্ট্রপতির কথার প্রসঙ্গে বিজেপির মহিলা ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া। বিজেপির ২৪০ জনের মধ্যে মাত্র ৩০ জন মহিলা সদস্য সংসদে। এনডিএর গতবার ৭৮ জন সদস্য ছিল৷ এবার কমে হয়েছে ৭৪। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদে আজ মহিলা সাংসদের সংখ্যা ৪৮ শতাংশ। মহিলা ক্ষমতায়ন নিয়ে আসলে বিজেপির বক্তব্য আসলে ফাঁপা। কটাক্ষ করে এ কথাই বললেন মহুয়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications