Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুনিয়ার সবচেয়ে প্রগতিশীল শহরের তালিকায় জায়গা পেল কলকাতাও

দুনিয়ার সবচেয়ে প্রগতিশীল ২০টি শহরের তালিকায় জায়গা করে নিল ভারতের মোট ৬টি শহর। যার মধ্যে রয়েছে কলকাতাও।

দুনিয়ার সবচেয়ে প্রগতিশীল ২০টি শহরের তালিকায় জায়গা করে নিল ভারতের মোট ৬টি শহর। যার মধ্যে রয়েছে কলকাতাও। বিশ্ব অর্থনীতি তরতরিয়ে এগোলেও কিছু শহর এমন রয়েছে যেখানে রিয়েল এস্টেট ও অর্থনৈতিক বৃদ্ধি শীর্ষে পৌঁছনো এখনও বাকী। ফলে অনেক শহরই এগিয়ে থাকলেও নানা সংখ্যাতত্ত্বের বিচারে প্রগতিশীলতার মাপকাঠিতে পিছিয়ে রয়েছে। আবার কিছু আপাত পিছিয়ে পড়া শহর এগিয়ে গিয়েছে।

সিটি মোমেন্টাম ইনডেক্স

সিটি মোমেন্টাম ইনডেক্স

জেএলএল সিটি মোমেন্টাম ইনডেক্সে বিশ্বের সবচেয়ে প্রগতিশীল শহরগুলির তালিকা তৈরি করেছে। আর্থ-সামাজিক ও অর্থনৈতিক সূচক যেমন রয়েছে, তেমনই আরও নানা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। শহুরে অর্থনীতিকে বিচার করতে গিয়ে রিয়েল এস্টেটকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ এর বৃদ্ধিই সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে।

এশিয়া প্যাসিফিকের রমরমা

এশিয়া প্যাসিফিকের রমরমা

এবছরের ক্রমতালিকায় পশ্চিমের দেশগুলির বদলে পূর্বের দেশগুলি জায়গা করে নিয়েছে। প্রথম ২০টি শহরের মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিকের ১৯টি শহর। একটি শঙর আফ্রিকার। ভারত ও চিনের শহরগুলিই এখানে জায়গা দখল করেছে।

রয়েছে নানা মাপকাঠি

রয়েছে নানা মাপকাঠি

শক্তিশালী বৃদ্ধি অর্থনৈতিক ও সামাজিক প্রগতিকে তরান্বিত করেছে। এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আসে। যে শহরগুলি দ্রুতলয়ে বেড়ে চলেছে, উন্নতির পথে এগোচ্ছে, সেখানে বিনিয়োগ অনেক হচ্ছে। অনেক সময় বেশি আর্থিক লেনদেন হলে বৈষম্য বাড়ে, পরিবেশের ক্ষতিও হয়। সেগুলিও মাথায় রাখার মতো বিষয়।

প্রথম পাঁচ

প্রথম পাঁচ

প্রথম ২০টি শহরের মধ্যে প্রথম পাঁচেই রয়েছে ভারতের চারটি শহর। একেবারে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে হায়দরাবাদ, তৃতীয় হ্যানোই চতুর্থ স্থানে দিল্লি ও পাঁচ নম্বরে রয়েছে পুনে।

রয়েছে কলকাতাও

রয়েছে কলকাতাও

কলকাতাও রয়েছে এই তালিকায়। দিল্লির পর মেট্রো শহরগুলির মধ্যে চেন্নাই রয়েছে ৭ নম্বরে ও কলকাতা রয়েছে ১৫ নম্বরে। তবে এই তালিকায় জায়গা পায়নি মুম্বইয়ের মতো শহর।

চিনের কোন শহর রয়েছে

চিনের কোন শহর রয়েছে

চিনের হুয়ান (৯), গুয়াংঝাও (১০), নানজিং (১১), বেজিং (১৩), সাংহাই (১৪), চোংয়িং (১৬), হাংঝৌও (১৭), শেনজেন (১৯), শেংডু (২০)-র মতো শহরগুলি প্রথম ২০তে জায়গা করে নিয়েছে। তবে একেবারে শীর্ষে দাপট ভারতীয় শহরগুলিরই।

আর কোন শহর

আর কোন শহর

ভারত ও চিন বাদে ভিয়েতনামের হানোই রয়েছে দ্বিতীয় স্থানে। কেনিয়ার নাইরোবি রয়েছে ষষ্ঠ স্থানে, ভিয়েতনামের হো চিন মিন অষ্টম স্থানে, ফিলিপিন্স ম্যানিলা ১২ নম্বর স্থানে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+