Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিএম ইন্টার্নশিপ স্কিমে ৬.২১ লক্ষ আবেদনপত্র জমা, প্রথম রাউন্ডে ১.২৭ লক্ষ ইন্টার্নশিপ!

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, যেখানে মাস গেলে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেবে খোদ সরকার। ২০২৪ সালের নভেম্বর মাসে এই প্রকল্প শুরু করেছিল কেন্দ্র সরকার। যার আবেদনের সময়সীমা শেষ হয়েছে আগামীকাল অর্থাৎ ৩১ শে মার্চ ২০২৫ এ। এতে বলা হয় দেশের তরুণ যুবকদের জন্য ৫০০ সংস্থাতে ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ করে দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে। তবে এবার ফলাফলের পালা।

কর্পোরেট বিষয়ক মন্ত্রক মঙ্গলবার সংসদে জানিয়েছে, গতবছর অক্টোবরে চালু হওয়া পিএম ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme) প্রথম দফায় ৬.২১ লক্ষ আবেদনের বিপরীতে কোম্পানিগুলি মোট ১.২৭ লক্ষ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে। কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা (Minister of State for Corporate Affairs Harsh Malhotra) রাজ্যসভায় একটি লিখিত জবাবে জানিয়েছেন, এই স্কিমের সূচনা হিসেবে মন্ত্রক ৩ অক্টোবর ২০২৪ তারিখে একটি পাইলট প্রকল্প চালু করেছে।

job enternship

তিনি আরও জানান, "এই প্রকল্পের লক্ষ্য ছিল ১.২৫ লক্ষ তরুণদের ইন্টার্নশীপের সুযোগ প্রদান করা। ২০২৪ সালের অক্টোবরের শুরু হওয়া প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম পাইলট প্রকল্পের প্রথম রাউন্ডে কোম্পানিগুলি ১.২৭ লক্ষ ইন্টার্নশিপে সুযোগ প্রদান করেছে। পাশাপাশি ৬.২১ লক্ষেরও বেশি আবেদন গৃহীত হয়েছে। পাইলট প্রকল্পের দ্বিতীয় রাউন্ড ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল এবং কোম্পানিগুলি সারা দেশে ১.১৮ লক্ষেরও বেশি সুযোগ পোস্ট করেছে। ২৬শে মার্চ ২০২৫ পর্যন্ত পাইলট প্রকল্পের চলমান দ্বিতীয় রাউন্ডে প্রায় ৩.২০ লক্ষ আবেদন গৃহীত হয়েছে।"

হর্ষ মালহোত্রা বলেন, কর্পোরেট বিষয়ক মন্ত্রক এই প্রকল্পের প্রচারের জন্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যেমন প্রিন্ট বিজ্ঞাপন, ইউটিউব প্রচারণা, রেডিও জিঙ্গেল এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে দেশজুড়ে একটি সক্রিয় তথ্য, শিক্ষা এবং যোগাযোগ (IEC) প্রচারণা চালাচ্ছে। এছাড়াও, বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। যাতে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়।

যার মধ্যে রয়েছে কলেজ, আইটিআই ইনস্টিটিউট ইত্যাদি সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবির আয়োজন। পিএমআইএস পাইলট প্রকল্পের দ্বিতীয় রাউন্ডের অংশ হিসাবে সারা দেশে প্রায় ১০০টি শিবির আয়োজন করা হয়েছে, তিনি বলেন।

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন বৃহত্তর জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে আরও বেশি কোম্পানিকে পিএম ইন্টার্নশিপ স্কিমে (PMIS) অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কারণ খুব কম সংস্থাই এই স্কিমের জন্য আবেদন করছে। এছাড়াও, এই জানুয়ারিতে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে আবেদনের সংখ্যা কম ছিল। এছাড়াও, কর্মকর্তারা জানিয়েছেন যে এই স্কিমের অধীনে যোগ্যতার মানদণ্ডের সাথে মেলে এমন বৈধ আবেদনের সংখ্যা কম ছিল।

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম কী?

পিএম ইন্টার্নশিপ স্কিম হল একটি সরকারি উদ্যোগ। যা যুবকদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য করা হয়েছে। পাঁচ বছর ধরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি তরুণকে ইন্টার্নশিপের সুযোগ প্রদানের জন্য ২০২৪-২৫ সালের বার্ষিক বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS) চালু করা হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে এই প্রকল্পের জন্য ১০৮৩১.০৭ কোটি টাকার বাজেট প্রাক্কলন (BE) প্রস্তাব করা হয়েছে। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২,০০০ কোটি টাকার বাজেট প্রাক্কলন (BE) এবং ৩৮০ কোটি টাকার সংশোধিত প্রাক্কলন (RE) বরাদ্দ করা হয়েছিল।

Take a Poll

এই ইন্টার্নশিপ স্কিমটি বিশেষত নিম্ন আয়ের পরিবারের ২১-২৪ বছর বয়সী যুবকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। বর্তমানে প্রকল্পের পাইলট পর্যায় চলছে। যার লক্ষ্য হল ১.২৫ লক্ষ যুবকদের ইন্টার্নশিপ প্রদান করা। এই প্রকল্পের লক্ষ্য হল ৫ বছরে এক কোটি যুবককে ইন্টার্নশিপ দেওয়া।

এই স্কিমটি ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়িত হবে। যা দক্ষতা উন্নয়ন, শিক্ষানবিশ এবং ছাত্র প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পর্কিত অন্যান্য স্কিম থেকে আলাদাভাবে চলবে। পাইলট প্রকল্প সফল হলে, এটি আরও বিস্তৃতভাবে বাস্তবায়িত হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+