লকডাউনের পর আপনার চাকরিটা থাকবে তো? উদ্বেগ প্রকাশ ৫২ শতাংশ সিইও-র!

করোনা ভাইরাস রুখতে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতিতে। থমকে রয়েছে অর্থনীতি। প্রায় একই অবস্থা ভারতেও। যারা বাড়িতে বসে কাজ করতে পারছেন তারা করছেন, না হলে কর্মহীন ভাবে দিন কাটছে কয়েক কোটি মানুষের। এই পরিস্থিতিতে অর্থনীতি যে ধসে যাবে তা প্রায় একপ্রকার নিশ্চিত। আর এই ধসের জেরে বিশ্বের পাশাপাশি ভারতেও চাকরির অভাবও দেখা দেবে।

সিআইআই-এর সমীক্ষা

সিআইআই-এর সমীক্ষা

সম্প্রতি সিআইআই-এর দ্বারা এক সমীক্ষা করা হয়। তাতে সিআইআই-এর সঙ্গে যুক্ত দেশের সমস্ত বড় বড় সংস্থার সিইও-দের প্রশ্ন করে জানতে চাওয়া হয় যে লকডাউন পরবর্তী সময়ে চাকরি থাকা নিয়ে তাঁদের মতামত। সেই প্রশ্নের জবাবেই ৫২ শতাংশ সিইও উদ্বেগ প্রকাশ করে বলেন যে লকডাউনের পর নিশ্চিত ভাবে অনেক মানুষ চাকরি হারাবে।

আর্থিক মন্দার কোপে পড়তে চলেছে বিশ্ব

আর্থিক মন্দার কোপে পড়তে চলেছে বিশ্ব

করোনার জেরে বড়সড় আর্থিক মন্দার কোপে পড়তে চলেছে বিশ্ব, সে বিষয়ে অশনিসঙ্কেত দেখছেন অর্থনীতিবিদরা। বিশ্ব অর্থনীতির মোট ১ শতাংশ এই ধসের জেরে হ্রাস পেতে পারে বলে মনে করা হচ্ছে। আর এর জেরে বহু মানিষ তাদের চাকরি হারাতে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কী কারণে চাকরি হারাতে পারেন সবাই?

কী কারণে চাকরি হারাতে পারেন সবাই?

ব্যবসার অস্তিত্বই লাভ করার জন্য। উৎপাদন না হলে, বিক্রি হবে না। মানে, লাভ হবে না। যার মানে, কর্মী নিয়োগ হবে না। ব্যবসাগুলো স্বল্প সময়ের জন্য অনাবশ্যক কর্মীদের ধরে রাখে, এই আশায় যে, পরিস্থিতি ফিরে আসলে যাতে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়। কিন্তু পরিস্থিতি বেশি খারাপের দিকে এগোতে থাকলে তারা আর কর্মীদের ধরে রাখবে না।

মানুষের দুর্ভোগ বাড়বে

মানুষের দুর্ভোগ বাড়বে

এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ বাড়বে। বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। ২০২০ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ১.৫ শতাংশে। ইন্টারন্যাশনাল মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ সম্প্রতি জানিয়েছে, করোনভাইরাসের জেরে বিশ্ব-মন্দা তৈরি হয়েছে। পরবর্তী ২ মাসের মধ্যে এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে আসতে না পারলে ২.৫ ট্রিলিয়ন ডলারের বেশি ঘাটতি হতে পারে।

ভারতের আমদানিতে এর প্রভাব

ভারতের আমদানিতে এর প্রভাব

রাষ্ট্রসংঘের এক রিপোর্টে বলা হয়, ভারতে করোন ভাইরাসের জেরে বাণিজ্যে ৩৪৮ মিলিয়ন ডলার প্রভাব পড়তে পারে। এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শীর্ষ ১৫টি অর্থনীতি। এর ফলে ভারতের আমদানিতে এর প্রভাব পড়তে বাধ্য। ভারতের ট্যুরিজম এবং হসপিট্যালিটি শিল্পের মতো ক্ষেত্রগুলি ৩.৮ কোটি মানুষকে বেকার করে তুলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+