জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় সেনার এক জুনিয়র কমান্ডিং অফিসার সহ ৫ জওয়ান শহিদ

গত কয়েকদিন ধরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি। গত ৬ দিনে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর পরিবর্তে একের পর এক হামলা হয়েছে সাধারণ মানুষের উপরে। মৃত্যু হয়েছে ৭ জনের।

গত কয়েকদিন ধরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি। গত ৬ দিনে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর পরিবর্তে একের পর এক হামলা হয়েছে সাধারণ মানুষের উপরে। মৃত্যু হয়েছে ৭ জনের। আর এই অবস্থায় সেনার ব্যাপক অপারেশন চালানো হচ্ছে।

সেনার এক জুনিয়র কমান্ডিং অফিসার সহ ৫ জওয়ান শহিদ

অন্যদিকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত ভূস্বর্গ। আর এই অপারেশনে এক সেনা কর্তা সহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, ঘটনার পর গোটা এলাকাতে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে। চালানো হচ্ছে অভিযান।

আজ সোমবার সকাল থেকে জঙ্গি দমন অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে এই অভিযান চালানো হচ্ছিল সেনার তরফে। জানা যায়, পির পঞ্জল রেঞ্জে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এমন খবর আসে ভারতীয় সেনার কাছে। সেই মতো শুরু হয় অভিযান। কিন্তু জঙ্গিরা অতর্কিতে হামলা চালাতে থাকে বলে অভিযোগ।

আর তাতেই জখম হন চার সেনা জওয়ান সহ এক অফিসার। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেনার তরফে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছ এই তল্লাশি অভিযান। শেষ পাওয়া খবরে, গুলির লড়াই এখনও চলছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোনওভাবেই যাতে জঙ্গিরা পালিয়ে না যায়, সেদিকে নজর সেনাবাহিনী।

উল্লেখ্য, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তায় দিল্লিও। সম্প্রতি জরুরি বৈঠকও সেড়ে ফেলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

এদিকে এই বৈঠকের পরেই দিল্লি থেকে কাশ্মীরে রওনা হয় বিশেষ দল। তবে গোয়েন্দাদের অনুমান আগামী কয়েকদিনে কাশ্মীরে জঙ্গি হামলার মতো ঘটনা আরও বাড়তে পারে। আর সেই অনুযায়ী সেনাকে আরও সতর্ক করা হয়েছে। যদিও অন্যদিকে সেনা ব্যাপক ধরপাকড় শুরু করেছে।

গত দুদিনে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত রয়েছে বলে সন্দেহ করছে সেনা। এমনকী একই কথা বলছেন গোয়ান্দারাও। অন্যদিকে অন্যান্য সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত ওভার গ্রাউন্ড ওয়ার্কারও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে যারা নিষিদ্ধ ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

ধৃতদের মধ্যে বেশ কয়েকজন শ্রীনগর, বুদগাম সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গার বাসিন্দা বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+