ভারতে উদ্বেগ বাড়ল আরও! ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসে সংক্রমিত আরও ৫
ভারতেও ওমিক্রনের আতঙ্ক! করোনার নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক গোটা বিশ্বে। সেদিকে তাকিয়ে ভারতেও কড়াকড়ি করা হয়েছিল। একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
ভারতেও ওমিক্রনের আতঙ্ক! করোনার নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক গোটা বিশ্বে। সেদিকে তাকিয়ে ভারতেও কড়াকড়ি করা হয়েছিল। একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। কিন্তু শেষ রক্ষা হল না। ভারতে ওমিক্রণে আক্রান্ত দুই। কর্নাটকে ২ ব্যক্তির শরীরে ধরা পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। কয়েকদিন আগেই তাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন বলে জানা যায়।
যদিও এই ঘটনায় প্যানিক না হওয়ার কথা বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুধু তাই নয়, মন্ত্রকের তরফে আশ্বাস দিয়ে জানানো হয় যে ওই ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছে তাঁদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, কেউ আক্রান্ত নয় বলেও কেন্দ্রের তরফে দাবি করা হয়। মন্ত্রকের এহেন বার্তার কিছুক্ষণের মধ্যেই কার্যত আতঙ্কের ছবি সামনে নিয়ে আসে কর্নাটক।
সে রাজ্যের তরফে জানানো হয়েছে যে, ওমিক্রন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পাঁচ জন করোনা আক্রান্ত। তবে তাঁরা সবাই ওমিক্রনে আক্রান্ত কিনা তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আক্রান্ত ওই পাঁচ ব্যক্তিকে সম্পূর্ণ ভাবে আলাদা করে দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে তাঁদের উপর নজর রাখা হয়েছে।
অন্যদিকে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পাঁচজনের টেস্ট পজিটিভ এসেছে। ওমিক্রনে আক্রান্ত রোগীর ডাক্তারকেও আইসোলেশন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কারোর মধ্যে সিরিয়াস উপসর্গ নেই বলেই জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
এই তথ্য সামনে আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে কর্ণাটকে। অন্যদিকে প্রশাসনের তরফেও প্রস্তুতি চলছে। জানা যাচ্ছে, প্রশাসনিক স্তরে বৈঠক শুরু হয়েছে। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়েই এই বৈঠক বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে কর্নাটকে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ব্যক্তির শরীরে মিলেছে এমিক্রন করোনা ভ্যারিয়েন্টের সংক্রমণ। দুই ব্যক্তির মধ্যে এক জনের বয়স ৪৬ এবং দ্বিতীয় জনের বয়স ৬৬। যদিও তাঁদের নিরাপত্তার কারনের কথা ভেবে নাম কিংবা অন্যান্য পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে দুজনের মধ্যে একজন ইতিমধ্যে দেশ ছেড়ে দুবাইতে চলে গিয়েছে বলে খবর সামনে আসছে। যদিও ইতিমধ্যে আক্রান্ত দুজনের সংস্পর্শে এখনও পর্যন্ত কারা কারা এসেছেন তাঁদের চিহ্নিতকরণ করা চলছে। নমুনাও জেনাম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন ২৯টি দেশে এখনও পর্যন্ত ৩৭৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। ডেল্টা এবং বিটা ভ্যারিয়েন্টের থেকেও দ্রুত সংক্রমণ ছড়ায় করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। তবে এই বিষয়ে এখনই আতংকিত হয়ে পড়ার মতো কিছু হয়নি বলেও দেশের মানুষকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাবধান করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications