Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assam Earthquake: ফের ভূমিকম্প! কাকভোরে কেঁপে উঠল অসম-সহ প্রতিবেশী দেশগুলি, রিখটার স্কেলে মাত্রা ৫

Earthquake: ফের ভূমিকম্প। গত মঙ্গলবারই সাতসকালে কেঁপে উঠেছিল কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার কাকভোরে ভূমিকম্প হল অসমে (Assam Earthquake)। কেঁপে উঠল প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh), মায়ানমার, ভুটান ও চিনের একাধিক এলাকাও। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৫.০।

অসমের মরিগাঁওতে ভূমিকম্পের উপকেন্দ্র (Epicenter)। সর্বপ্রথম সেখানেই অনুভূত হয় কম্পন (Tremor)। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)। অসমের গুয়াহাটি-সহ রাজ্যের নানা প্রান্তে অনুভূত হয়েছে কম্পন। ভূগর্ভে প্রায় ১৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে এনসিএস। রাত ২টো ২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

assam

এনসিএসের তরফে আরও জানানো হয়েছে, ২৬.২৮ উত্তর অক্ষাংশ ও ৯২.২৪ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ভূমিকম্প হয়েছে এদিন। ভূমিকম্পের তীব্রতা ৫ হওয়ার অর্থ একে মাঝারি ভূমিকম্প বলা চলে। উপকেন্দ্র বরাবর হালকা ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন প্লাস্টারে ফাটল ধরা, উপর থেকে নিচে জিনিস পড়ে যাওয়া, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি। তবে বড় আকারের কোনও ক্ষয়ক্ষতি এর জেরে হয় না।

অসম এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা। ভারতের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে অসমের অবস্থান। সিসমিক জোন ৫-এর আওতায় রয়েছে অসম। অর্থাৎ এখানে ভূমিকম্পের প্রবল সম্ভাবনা থাকে। তবে প্রাথমিকভাবে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠে কলকাতা-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ অংশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ১৯.৫২ উত্তর অক্ষাংশ ও ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ভূমিকম্প হয়েছিল মঙ্গলবার।

এর আগে সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে দিল্লি। প্রায় ৫ থেকে ৬ সেকেন্ড ধরে স্থায়ী হয় কম্পন। কম্পনের সঙ্গে জোরালো আওয়াজও হয় বলে দাবি স্থানীয়দের। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দিল্লির ধৌলাকুঁয়া। রিখটার স্কেলে দিল্লির ভূমিকম্পের মাত্রা ৪.০। দিল্লিতে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সেদিনই কেঁপে ওঠে বিহারও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+