Railway Modernization: প্রত্যেক বছর ট্র্যাকে নামবে ৪০০টি অমৃত ভারত এক্সপ্রেস! আরও কী কী বদল একনজরে

Railway Modernization: ভারতীয় রেল ট্র্যাকে ইতিমধ্যে সফল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এরপরেই গত ৩০ ডিসেম্বর অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের দুটি রুটে নয়া এই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। আর সেই তালিকায় আছে বাংলাও। সস্তার অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) বেশ জনপ্রিয় হয়েছে কয়েকদিনেই।

আর এর মধ্যেই গুরুত্বপূর্ণ দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তাঁর কথায় সরকার, প্রত্যেক বছর ৩০০ থেকে ৪০০ টি অমৃত ভারত এক্সপ্রেস আনবে। সরকারের এই পরিকল্পনার কারণে এই বছর রেলওয়ের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে।

Railway Modernization

  • Railway Modernization: রেলওয়ের এই স্টকে নজর থাকবে

সাম্প্রতিক সময়ে রেলের বিভিন্ন কোম্পানি শেয়ারবাজারে ভালো জায়গায় আছে। দেশীয় প্রযুক্তিতে ভারতীয় সংস্থাতেও তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এবং অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express)। ফলে কাজ এগিয়ে নিয়ে যেতে রেলের এই সংস্থার স্টকের উপর বিশেষ নজর থাকবে। আর সেই সংস্থাগুলি হল-

টিটাগড় রেল সিস্টেম
IRCON ইন্টারন্যাশনাল
আইএআরএফসি
রেল বিকাশ নিগম
রেলটেল
বিইএমএল
আইআরসিটিসি
RITES
কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া

  • Railway Modernization: বদলে যাচ্ছে রেল ট্র্যাক এবং স্টেশন

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এর কথা অনুযায়ী, গত সাড়ে ৯ বছরে রেলওয়ে নেটওয়ার্ক 26 হাজার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সরকার ৩০ হাজার ৭৪৯ কোটি টাকা খরচ করে রেলপথ দ্বিগুণ করা হয়েছে।

পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ৪০০টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। যেখানে আধুনিক সুবিধা থেকে পার্কিং ফেসিলিটির মতো সুবিধা আছে।

  • Railway Modernization: ৯ বছর কি বদল?

গত ৯ বছরে ভারতীয় রেলের ব্যাপক বদল ঘটেছে। এমনটাই দাবি রেলমন্ত্রকের। শুধু আধুনিক ট্রেন নয়, নতুন ট্র্যাক তৈরি থেকে ইলেকট্রিফিকেশনের কাজও দ্রুত এগোচ্ছে বলে জানানো হয়েছে। রেলওয়ে আগামী ৩১ মার্চ, ২০২৩ সালের মধ্যে ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জন করে ফেলেছে বলেও জানানো হয়েছে। এতে ট্রেনের গতি বাড়বে এবং জ্বালানির উপর নির্ভরতা অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে।

  • Railway Modernization: ইলেকট্রিফিকেশনের কাজ শেষ

ইতিমধ্যে ইলেকট্রিফিকেশনের কাজ দিল্লি, চন্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর, ছত্তিসগড়, ওডিশা, পুদুচেরী, মধ্যপ্রদেশ, মেঘালয়, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরখন্ডে শেষ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+