পুজোর আগে সুখবর! ৩৮ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
পুজোর আগে সুখবর! ৩৮ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের
ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর শোনা যাবে শীঘ্রই। সূত্রের খবর দুর্গাপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা হতে চলেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ডিএ বাড়ানোর কথা। সপ্তম পে কমিশনের আওতায় ৩৮ শতাংশ ডিএ বাড়ানোর কথা কেন্দ্রের। কিন্তু কোনও না কোনও কারণে আটকে রয়েছে সেটি।

ডিএ বাড়াবে কবে
দীর্ঘদিন ধরেই সপ্তম পে কমিশনে ডিএ বাড়ানো নিয়ে টানাপোড়েন চলছে। কিছুতেই মোদী সরকার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করছে না। তাই নিয়ে দীর্ঘ টানা পোড়েন চলছিল। শেষে উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেই সুখবর শোনাতে চলেেছ মোদী সরকার। সপ্তম পে কমিশনের আওতায় ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে চলেছে মোদী সরকার। দুর্গাপুজোর আগেই হয়তো সেই টাকা বাড়ানো হবে বলে খবর পাওয়া গিয়েছে।

সেপ্টেম্বরেই ডিএ বাড়ানোর ঘোষণা
সূত্রের খবর সেপ্টেম্বর মাসেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হচ্ছে। ৩৮ শতাংশ ডিএ বাড়ানোর কথা। ২৮ সেপ্টেম্বরের আগেই সেটা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। নবরাত্রি শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি। কাজেই নবরাত্রির মধ্যেই মোদী সরকার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই নিয়ে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। জুন মাসে ডিএ বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। অগাস্ট মাস পেরিয়ে গেলেও সেটা ঘোষাণা করা হয়নি। তাই নিয়ে অসন্তোষ জমা হচ্ছিল কর্মী সংগঠনগুলির মধ্যে।

নজরে ভোট
উৎসবরে ঠিক আগে ডিএ বাড়ানোর ঘোষণার নেপথে মোদী সরকারের রাজনৈতিক রণকৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। সামনেই একাধিক রাজ্যের বিধানসভা ভোট। তারপরে আবার এগিয়ে আসছে গুজরাত-হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোট। েসই ভোট রাজনীতির কারণেই মোদী সরকার উৎসবের মরশুমে কেন্দ্রীয় সররারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করতে চলেেছ বলে মনে করা হচ্ছে।

বছরে ২ বার বাড়ে ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বছরে ২ বার বাড়ানো হয়। প্রথমটা জানুয়ারি মাসে আর দ্বিতীয়টা জুলাই মাসে। জানুয়ারি থেকে জুন মাসের মেয়াদ হিসেবে বাড়নো হয় ডিএ। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় ডিএ। কিন্তু এবার সেরকম কিছু ঘটেনি। করোনা সংক্রমণের কারণে ২০২১সালে কেন্দ্রীয় সরকার কোনও রকম ডিএ বাড়ায়নি। ২০২২ সালে ডিএ বাড়ানোর অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু জুলাই মাস পেরিয়ে গেলেও মোদী সরকার কোনও রকম ঘোষণা করেনি। তাই আশা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই সেই বহু প্রতীক্ষিত ঘোষণা করবে মোদী সরকার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications