স্বস্তি মিলল কিছুটা, ৩৪টি রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা কেসের হ্রাস, কমছে মৃত্যু
স্বস্তি মিলল কিছুটা, ৩৪টি রাজ্য–কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা কেসের হ্রাস, কমছে মৃত্যু
করোনা ভাইরাস নিয়ে স্বস্তির খবর শোনালো কেন্দ্র সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ু সহ ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ কেসের রেকর্ড হ্রাস হচ্ছে এবং তার সঙ্গে কমছে পজিটিভ হার। তবে কেরল ও মিজেরামে এখনও করোনা কেস ও পজিটিভ হার বেড়ে চলেছে।

সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে মহামারি পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে এবং কোভিড সংক্রমণের বিস্তারে সঙ্কোচন রয়েছে। ২৬৮টি জেলায় পজিটিভ হার পাঁচ শতাংশের নীচে রয়েছে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় যে টিকাকরণ ডোড বাড়ার সঙ্গে সঙ্গে কোভিড–১৯ মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমতে দেখা গিয়েছে। সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে যে দৈনিক কোভিড–১৯ কেস ও দৈনিক পজিটিভ কেসের হার কমতে দেখা যাচ্ছে, যা সংক্রমণ ছড়িয়ে পড়ার বৃদ্ধিকে কমাচ্ছে বলে আভাস দিচ্ছে।
সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে জনসংখ্যার মধ্যে ৪৪ বছরের জনগোষ্ঠী অধিক মাত্রায় কোভিডে আক্রান্ত হচ্ছেন। যা আগের ওয়েভে ছিল না। শেষবার অবশ্য করোনার প্রকোপ দেখা গিয়েছিল ৫৫ বছরের জনগোষ্ঠীর ওপর। বর্তমান কোভিড ওয়েভে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীদের মধ্যে গলা ব্যথা দেখা গিয়েছে এবং এবং চিকিৎসার জন্য ওষুধের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কম ছিল। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে যে ১১টি রাজ্যে স্কুল পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে, ১৬টি রাজ্যে আংশিকভাবে উচ্চ ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খোলা হয়েছে এবং ৯টি রাজ্যে এখনও স্কুল বন্ধ রয়েছে। সরকার লক্ষ্য করেছে যে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে স্কুলের ৯৫ শতাংশ টিকাকরণ করিয়েছে এবং কিছু রাজ্যে তা ১০০ শতাংশ কভারেজ করেছে বলে জানা গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications