Telangana Assembly Election 2023: তেলেঙ্গানা নির্বাচনের বড় আপডেট! কতগুলি মনোনয়ন বাতিল হল জানেন?
Telangana Assembly Election 2023: তেলেঙ্গানা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চলছে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২ হাজার ৮৯৮ জনের মনোনয়ন বৈধ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ৬০৬ জনের মনোনয়ন বাতি করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে তেলেঙ্গানায়।
মনোনয়ন পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশনের স্ক্রটিনিতে এহেন তথ্য সামনে এসেছে। ১১৯টি বিধানসভা কেন্দ্রের (Telangana Assembly Election 2023) রিটার্নিং অফিসাররা ইতিমধ্যেই তাঁদের রিপোর্ট জমা করেছেন। সেই রিপোর্টের ভিত্তিতেই জানা গিয়েছে, ১৩ নভেম্বরের মধ্যে মোট ৬০৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

গত ৩ নভেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া (Telangana Assembly Election 2023) শুরু হয়েছে। ১০ নভেম্ব পর্যন্ত চলে সেই প্রক্রিয়া। আজ ১৫ নভেম্বর ছিল মনোনয়ন তোলার শেষ দিন। সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছে গাজওয়েল বিধানসভা কেন্দ্রে। ১৪৫ জন মনোনয়ন জমা দিয়েছেন, বাতিল হয়েছে ১৩ জনের মনোনয়ন।
বিআরএস প্রেসিডেন্ট ও তেলেঙ্গানার (Telangana Assembly Election 2023) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও লড়ছেন এই কেন্দ্র থেকে এছাড়া বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে লড়ছেন এয়াতালা রাজেন্দ্র। কামারেড্ডি কেন্দ্র থেকেও লড়ছেন কে চন্দ্রশেখর রাও। ওই কেন্দ্রে মনোনয়ন দিয়েছিলেন ৯২ জন প্রার্থী, বাতিল হয়েছে ৬ জনের মনোনয়ন।
বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচন (Telangana Assembly Election 2023) খুবই গুরুত্বপূর্ণ। ভোট হচ্ছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান এবং মিজোরামে। ইতিমধ্যে প্রথম দফার ভোট পর্ব গত ৭ নভেম্বর মিটে গিয়েছে। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় দফার ভোট রয়েছে। ভোট হবে ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে।












Click it and Unblock the Notifications