Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Myanmar: কাজের টোপ দিয়ে মায়ানমারে ভারতীয়দের ভুয়ো কল সেন্টারে নিয়োগ! ২৮৩ জনকে ফেরাল বিদেশমন্ত্রক

India Myanmar: মায়ানমারে কাজের নাম করে প্রতারণার শিকার। প্রতিবেশী দেশে গিয়ে বিপাকে ভারতীয়রা। বিদেশমন্ত্রকের তৎপরতায় অবশেষে উদ্ধার। মায়ানমার থেকে ২৮৩ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফেরত আনল বিদেশমন্ত্রক। ভারতীয় বায়ুসেনার বিমানে তাদের ঘরে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় জানান, ২৮৩ জনের মধ্যে ৪২ জনই তেলেগুভাষী। চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলা হয়েছিল ভারতীয়দের। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস ও মায়ানমার জুড়ে একাধিক ভুয়ো কল সেন্টারগুলিতে তাদের নিয়োজিত করা হয়েছিল। সূত্রের খবর, ওই সমস্ত ভুয়ো কল সেন্টারগুলি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত। আর সেখানেই শয়ে শয়ে ভারতীয়দের নিয়োগ করা হয়েছিল।

India Myanmar

শেষ মুহূর্তে ফাঁদে পড়ার কথা বুঝতে পারেন ওই সমস্ত ভারতীয়রা। কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ওই সমস্ত ভারতীয়দের সাইবার অপরাধ করতে বাধ্য করা হচ্ছিল। মায়ানমার থাইল্যান্ড সীমান্তে বিভিন্ন বেআইনি কাজে তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে সূত্রের খবর। জোর করে অপরাধমূলক কাজে লিপ্ত করা হচ্ছিল তাঁদের।

ঘটনা সামনে আসতেই ভারতীয়দের উদ্ধারে ঝাঁপায় মায়ানমারের সেনাবাহিনী। মায়ানমার ও থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও আশ্বাস দেওয়া হয়। বিপাকে পড়া ভারতীয়রা যাতে সুরক্ষিতভাবে দেশে ফিরতে পারেন তার জন্যে সবরকম চেষ্টা করা হয় দূতাবাসের তরফে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজে নেমে পড়ে ভারতীয় দূতাবাস। থাইল্যান্ড মে সট শহরে প্রথমে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হয়। তারপর ভারতীয় বায়ুসেনার বিমানে তাদের দিল্লিতে পাঠানো হয়।

থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াঙ্গেল রিজিয়ন বা সোনালি ত্রিভূজ এলাকা অপরাধের জন্য কুখ্যাত। প্রায় ৯ লক্ষ ৫০ হাজার বর্গ কিলোমিটার এই এলাকা মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত। এশিয়ার অন্যতম প্রধান আফিম উৎপাদনকারী অঞ্চলের একটি। আর সেখানেই ভুয়ো কল সেন্টার গড়ে প্রতারণা চক্র কাজ করছে। এই ঘটনায় ফের একবার সেই অপরাধের পর্দাফাঁস হয়ে গেল।

Take a Poll

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে কামরান হায়দার নামে এক ব্য়ক্তিকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। যুবক যুবতীদের কাজের লোভ দেখিয়ে মায়ানমারে পাঠানোর এজেন্টের ভূমিকায় কাজ করত সে। এরপর তাদের ভুয়ো কল সেন্টার প্রতারণার কাজে তাদের নিয়োগ করা হত। কামরান হায়দার ওরফে জায়দির মাথার দাম ২ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। প্রায় আড়াই হাজার কিলোমিটার হন্যে হয়ে তল্লাশির পর তাঁর নাগাল পায় পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+