Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tahawwur Rana: বড় জয় মোদী সরকারের, ভারতকে ফেরানো হচ্ছে তাহাউর রানাকে! দিল্লি-মুম্বইতে তৈরি বিশেষ জেল

26/11 Mastermind Tahawwur Rana: বড়সড় কুটনৈতিক জয়! অবশেষে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রানাকে হাতে পাচ্ছে ভারত। সম্ভবত আজ বুধবারই তাঁকে নিয়ে আসা হতে পারে। ইতিমধ্যেই দুই জেলকে তৈরি রাখা হয়েছে। একটি দিল্লি এবং অন্যটি মুম্বই'তে। মার্কিন বিচার বিভাগের সুপারিশ অনুসারে গোপনীয়তার সঙ্গে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন শুধুই তাহাউর রানাকে হাতে পাওয়ার অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম কয়েকদিন এনআইএ'য়ের (NIA) হেফাজতে থাকবেন তাহাউর। খোদ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। রানার (26/11 Mastermind Tahawwur Rana) নিরাপত্তা সহ সমস্ত কিছু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

26 11 Mastermind Tahawwur Rana

আধিকারিকরা মনে করছেন, তাহাউর রানাকে জেরা করলে সন্ত্রাসবাদ এবং মুম্বই হামলার একাধিক তথ্য সামনে চলে আসবে। এমনকী তদন্তে নতুন মোড় নিতে পারে বলেও আশা তদন্তকারীদের।

ইতিমধ্যে অন্যতম লস্কর সদস্য ডেভিড হেডলি রানার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। স্বীকারোক্তি সে জানিয়েছে, রানার সাহায্যেই সে ভারতে ঢোকে। পাসপোর্ট সহ একাধিক ব্যবস্থা করে দেওয়া হয়। এমনকী একাধিক শহরে সে রেকি পর্যন্ত করেছিল। হেডলির এই স্বীকারোক্তি রানার বিরুদ্ধে বড় প্রমাণ বলেই মনে করছেন তদন্তকারীরা।

26/11 Mastermind Tahawwur Rana: মার্কিন আদালতের নির্দেশ

গত প্রায় কয়েক বছর ধরে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রানাকে হাতে পাওয়ার চেশঝটা করছে আমেরিকা। বারবার আইনি জটিলতায় পুরো প্রক্রিয়া আটকে যায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা জানায়। মার্কিন আদালতও এই বিষয়ে বড়সড় রায় দেয়।

কিন্তু বারবার মার্কিন আদালতের দ্বারস্থ হতে থাকেন মুম্বই হামলার অন্যতম এই মাস্টারমাইন্ড। সম্প্রতি ভারতে প্রত্যাবর্তনে স্থগিতাদেশ চেয়ে ফের মার্কিন আদালতের দ্বারস্থ হন। কিন্তু তা খারিজ করে দেয় আদাললত। আর এরপরেই ভারতে রানাকে নিয়ে আসার তোড়জোড় শুরু। যা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Take a Poll

Who is Tahawwur Rana: কে এই রানা

পাকিস্তানি বংশদ্ভুত রানা বর্তমানে কানাডার বাসিন্দা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। লস্করের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় রানাকে ২০০৯ সালে এফবিআই গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে আমেরিকার মাটিতেও লস্করের হয়ে জঙ্গি কার্যকলাপ চালানোর অবিজগ আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+