বালাঘাটে বাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ, নিহত ২৫, আশঙ্কাজনক ৮
বাজি তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণের জেরে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থা ৮ জনের।
বাজি তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণের জেরে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থা ৮ জনের। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাটে। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাজি কারখানার মালিকের নাম ওয়াহিদ আহমেদ ওয়ারসি। বালাঘাটের খাইরি গ্রামে সামনাপুর রাস্তার পাশে প্রায় জঙ্গল ঘেরা এলাকায় বাজি কারখানাটি ছিল। ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি।

তবে স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে পর্যন্ত আওয়াজ কানে এসেছে। এই কারখানাটি আগে লোকালয়ে ছিল। তবে প্রশাসনের উদ্যোগে তা নিরিবিলি এলাকায় গত কয়েকবছর আগে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক আহমেদ ওয়ারসি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের দেহ টুকরো হয়ে এদিক-ওদিকে পড়ে ছিল। সবমিলিয়ে মোট ২৩টি দেহ উদ্ধার হয়েছে। বালাঘাটের এসপি অমিত সাঙ্ঘী জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে রাস্তা ঠিক না থাকায় সমস্যা হয়।
নিহতদের মধ্যে মাত্র ১৪জনের দেহ আপাতত শনাক্ত করা গিয়েছে। নিহতদের মধ্যে কোনও নাবালক নেই বলেও জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications