একমাসে মহারাষ্ট্রে ২৩৫ জন কৃষকের আত্মহত্যা! রিপোর্ট খোদ সরকারের

এবছরের সেপ্টেম্বর মাসেই শুধু মহারাষ্ট্রে নানা কারণে ২৩৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র সরকারই এই রিপোর্ট পেশ করেছেন।

এবছরের সেপ্টেম্বর মাসেই শুধু মহারাষ্ট্রে নানা কারণে ২৩৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র সরকারই এই রিপোর্ট পেশ করেছেন। দেবেন্দ্র ফড়নবীশের সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল রাজ্য বিধানসভায় লিখিত বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন।

একমাসে মহারাষ্ট্রে ২৩৫ জন কৃষকের আত্মহত্যা

২০০১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বিদর্ভ অঞ্চলের ছয়টি জেলায় ১৫ হাজার ৬২৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। এদের মধ্যে ৭০০৮ জন কৃষক আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন। তাদের পরিবারকেও ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে।

নাসিক জেলায় ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৭৩জন কৃষক আত্মহত্যা করেছেন। তার মধ্যে ১৭জন ক্ষতিপূরণের যোগ্য ছিলেন। তাদেরও পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

কোলাপুরে ২০০৪ থেকে ২০১৮ সালের মধ্যে ১১৩জন কৃষক আত্মহত্যা করেছেন। মারাঠওয়াড়ায় ৬৭৪ জন কৃষক প্রাণ দিয়েছেন যার মধ্যে ৪৪৫ জন ঋণ পাওয়ার যোগ্য ছিলেন।

সরকারের তরফে চাষিদের খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও শিক্ষার সুবিধা দেওয়া হচ্ছে বলে মহারাষ্ট্র সরকার জানিয়েছে। তবে এভাবে দিনের পর দিন রাজ্যে কৃষক আত্মহত্যায় যে বেশ চাপে বিজেপি সরকার তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+