মরুরাজ্য রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২২, দেশের বাকি রাজ্যের বন্যা পরিস্থিতি একনজরে
ক্রমেই দেশের বিভিন্ন রাজ্যে প্রকৃতির রক্তচক্ষু আরো জোরদার হচ্ছে। একের পর এক রাজ্যে বর্ষা আসতেই শুরু হয়েছে প্লাবনের তাণ্ডব।
ক্রমেই দেশের বিভিন্ন রাজ্যে প্রকৃতির রক্তচক্ষু আরো জোরদার হচ্ছে। একের পর এক রাজ্যে বর্ষা আসতেই শুরু হয়েছে প্লাবনের তাণ্ডব। অসম, বিহার, মহারাষ্ট্রের পর এবার রাজস্থানেও বন্যার প্রবল প্রভাব পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়ার পরিস্থিতি কীরকম।

রাজস্থানের প্রাকৃতিক অবস্থা
রাজস্থানের প্রাকৃতিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। মরু রাজ্য রাজস্থানের ২২ জন ইতিমধ্যেই মারা গিয়েছেন বৃষ্টির তাণ্ডবের জেরে। শনিবার থেকে মরুরাজ্যে অঝোরে শুরু হয়েছে বর্ষণ। সঙ্গে রয়েছে ঝড়ও। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ২৫০ জনকে ত্রাণ শিবিরে আশ্রয় দিতে হয়েছে। কোটা এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি ব্যাপক আকার নিতে শুরু করেছে।

কমলা সতর্কতা মুম্বইয়ে
প্লাবিত মহারাষ্ট্রের একাধিক জায়গা। বৃষ্টির জেরে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। সেই লাল সতর্কতা বর্তমানে কমলা সতর্কতায় রূপান্তরিত হয়। মুম্বই, থানে পলঘরে জারি রয়েছে সতর্কতা।

বিহার-অসমে ২০৯ জনের মৃত্যু
বিহার অসমে বন্যার জেরে ২০৯ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত । বিহারে একাধিক নদীর জল যেমন ফুঁসছে ,তেমনই অসমেও পরিস্থিতি অত্যন্ত খারাপ। অসমে ১৬ টি জেলা যেমন জলের তলায়, তেমনই বিহারে ২৯টি জেলা আপাতত প্লাবিত।












Click it and Unblock the Notifications