অসমে বিষমদ কাণ্ডের ছায়া! মৃত ২২, অসুস্থ ৫৭, তদন্তের নির্দেশ সোনওয়াল সরকারের

অসমে বিষাক্ত মদ খেয়ে ইতিমধ্যে মারা গিয়েছেন ২২ জন চা বাগানের শ্রমিক।

অসমে বিষাক্ত মদ খেয়ে ইতিমধ্যে মারা গিয়েছেন ২২ জন চা বাগানের শ্রমিক। যার মধ্যে রয়েছেন ১১ জন মহিলা। ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাট জেলায়। আরও ৫৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে ৪০ জনকে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বাকী ১৭ জনকে গোলাঘাট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসমে বিষমদ কাণ্ডের ছায়া! মৃত ২২, অসুস্থ ৫৭, তদন্তের নির্দেশ সোনওয়াল সরকারের

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সলমারা চা বাগানে। সঙ্গে সঙ্গে চারজন মহিলা মারা যান। তারপরে ১২ ঘণ্টায় ৮ জন ও শেষ পর্যন্ত ২২ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

পুলিশ চা বাগানের পাশে জুগিবাড়ি এলাকায় একটি দেশি মদের ভাটির দুই মালিককে গ্রেফতার করেছে। তাদের নাম ইন্দুকল্প বরদলুই ও দেবা বোরা। পুলিশ বাকী অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

জানা গিয়েছে, দেশি মদ গেলাস পিছু ১০-২০ টাকায় বিক্রি হয়। ঘটনায় অসম সরকারের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গোলাঘাটের ডেপুটি পুলিশ কমিশনার ধীরেন হাজারিকা জানিয়েছেন, কোনও অপরাধীকে ছাড়া হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+