২০ টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কেন্দ্র বলছে কয়লার যোগান নিয়ে কোনও সমস্যা নেই

২০ টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কেন্দ্র বলছে কয়লার যোগান নিয়ে কোনও সমস্যা নেই

কয়লার উৎপাদন ও যোগান নিয়ে সম্প্রতি রাজ্যগুলিকে আশ্বস্ত করেছে কেন্দ্র। দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লার মজুদ রয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে৷ কিন্তু কেন্দ্রের এই অভয়বাণীর মুখেই কয়লার অভাবের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক রাজ্য সরকার। সংবাদমাধ্যমের খবর দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ২০ টি তাপ বিদ্যুৎকেন্দ্র কয়লার অভাবে বন্ধ হতে বসেছে৷

২০ টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কেন্দ্র বলছে কয়লার যোগান নিয়ে কোনও সমস্যা নেই

একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবর পঞ্জাবে তিনটি, কেরালায় চারটি এবং মহারাষ্ট্রে ১৩ টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। কর্ণাটক ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা কয়লার সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কংগ্রেস দেশে কয়লার ঘাটতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছে এবং আশঙ্কা প্রকাশ করেছে যে পেট্রোলের দাম বৃদ্ধির পর এখন বিদ্যুতের দামও বাড়ানো হতে পারে।

যদিও বিদ্যুৎমন্ত্রক রবিবার এক বিবৃতিতে বলেছে যে ভারতে বিদ্যুৎ সংকটের আশঙ্কা অতিরঞ্জিত। কয়লা মন্ত্রণালয় বলেছে 'চাহিদা মেটানোর মতো দেশে পর্যাপ্ত কয়লা রয়েছে৷' কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং রবিবার সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুতের রিপোর্ট পর্যালোচনা করেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদ্বেগ উত্থাপনের পর কেন্দ্রের প্রত্যাখ্যানটি বলেছিল, যদি কেন্দ্রীয় সরকার বিদ্যুৎকেন্দ্রে কয়লার ঘাটতি দ্রুত সমাধান না করে তবে দিল্লি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে পারে। তিনি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের বক্তব্যের পর, দিল্লির উপ -মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন যে কয়লা সংকট আছে বলে কেন্দ্র মেনে নিতে প্রস্তুত নয়। এরকম প্রতিটি সমস্যার প্রতি 'চোখ বন্ধ' করার নীতি দেশের জন্য খারাপ হতে চলেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা জয়রাম রমেশ কয়লা ঘাটতির তদন্তের দাবি জানিয়েছেন।

অন্যদিকে মধ্যপ্রদেশের জ্বালানি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার রবিবার দাবি করেছেন যে কয়লার যোগানের ক্ষেত্রে রাজ্য আরও ভালো অবস্থানে দাঁড়িয়েছে। মধ্যপ্রদেশের মন্ত্রী আরও জানিয়েছেন যে রাজ্য সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য আট মেট্রিক টন কয়লা কেনার জন্য দরপত্র জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+