অন্ধ্রপ্রদেশে ট্রাকের ধাক্কায় মৃত ২০, আহত ২০

অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কাছে এক ট্রাক দুর্ঘটনায় মারা গেলেন ২০ জন। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

হায়দ্রাবাদ, ২১ এপ্রিল : অন্ধ্রপ্রদেশের চিত্তুরের কাছে এক ট্রাক দুর্ঘটনায় মারা গেলেন ২০ জন। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চেন্নাই ও ভেল্লোরের বিভিন্ন হাসপাতাল গুলিতে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের স্থানীয় রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে এক রাস্তা চলতি ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তা চলতি বহু গাড়িকে, তারপর ঢুকে যায় রাস্তার ধারের এক দোকানে। এরপর একটি ইলেট্রিক পোস্টে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয় ট্রাকটি।

অন্ধ্রপ্রদেশে ট্রাকের ধাক্কায় মৃত ২০, আহত ২০

পুলিশের দাবি শুধুমাত্র ট্রাকের তলায় পড়েই মারা গিয়েছেন ৬ জন। পরে হাইটেনশন ইলেট্রিক পোস্টে ট্রাকটি ধাক্কা মারলে বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যান ১৪ জন। মৃতদের পরিবারের জন্য অন্ধ্র সরকারের তরফে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়।

তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দুরে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছ বহু দোকান, গাড়ি।
এদিকে ঘটনার জেরে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। গাড়ি তলাচল বিঘ্নিত হয় পাতালপাট্টু-নায়াদুপেটা হাইওয়েতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+