Vande Bharat Express: ইতিহাসের মুখোমুখি ভারতীয় রেল, প্রথম ২০ কোচের বন্দে ভারত ছুটবে এই রাজ্যেই

Vande Bharat Express: যাত্রীদের জন্য বড় খবর। প্রথমবারের জন্য ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেস রেল ট্র্যাকে (Vande Bharat Express With 20 Coach News) নামতে চলেছে। গত ১৬ সেপ্টেম্বর একাধিক রুটের জন্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে ছিল দিল্লি-বারাণসী রুটও।

এই রুটেই ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানো হবে দেশের মধ্যে প্রথম। এর ফলে যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। এই ট্রেন চালু হলে দিল্লি-বারাণসী রুটে অনেক বেশি যাত্রী যাত্রা করতে পারবেন বলেও খবর।

Vande Bharat Express

এর আগে দিল্লি-বারাণসী রুটে ৮ কোচ কিংবা ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) দিল্লি-বারাণসী রুটে চলেছে। এবার আরও এক ধাপ এগিয়ে কার্যত ইতিহাসের মুখোমুখি ভারতীয় রেল। নয়া এই ট্রেন ৭৭১ কিলোমিটার দূরত্ব মাত্র ৮ ঘণ্টায় কভার করবে। ভারতীয় রেলের দাবি, দিল্লি-বারাণসী রুটে এটিই হবে দ্রুততম ট্রেন।

Vande Bharat Express: কারা তৈরি করল এই ট্রেন?

বেনারস থেকে দিল্লি এবং দিল্লি থেকে বেনারস রুটে বন্দে ভারত ট্রেনের টিকিটের চাহিদা আছে যাত্রীদের মধ্যে। আর সে কথা মাথায় রেখেই ২০ কোচের বন্দে ভারত তৈরি (20-Coach Vande Bharat Express Details) করা হয়। চেন্নাই'য়ের ইন্টিগ্রেল ফ্যাক্টারি এই ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) তৈরি করেছে। নয়া এই ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক আধুনিক সুবিধা দেওয়া হয়েছে।

Vande Bharat Express: টাইম টেবিল-

ট্রেন সংখ্যা 22415 (বারাণসী থেকে নয়া দিল্লি) সকাল 6 টার সময় নয়া দিল্লি থেকে রওনা দেবে। এবং দুপুর ২ টো বেজে পাঁচ মিনিটে বারাণসী পৌঁছবে। অন্যদিকে ট্রেন সংখ্যা 22435 (বারাণসী থেকে নয়া দিল্লি) দুপুর তিনটের সময় বারাণসী থেকে ছাড়বে। আর রাত ১১ টার সময় নয়া দিল্লি পৌঁছবে নয়া ২০ কোচের বন্দে ভারত এক্সপ্রএস (Vande Bharat Express)।

Vande Bharat Express: একাধিক সুবিধা মিলবে-

ইতিমধ্যে বন্দে ভারত যাত্রীদের নজর কেড়েছে। বিশেষ করে সুরক্ষা এবং সাছন্দ্য যাত্রীদের পছন্দ। সেই সুবিধাই ২০ কোচের এই বন্দে ভারতে থাকবে বলে দাবি ভারতীয় রেলের। শুধু তাই নয়, নয়া এই ট্রেনে সুরক্ষা ব্যবস্থা 'কবচে'র আরও আধুনিক ভার্সন দেওয়া রয়েছে। ফলে আরও বেশি সুরক্ষবি এই ট্রেন (Vande Bharat Express) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+