সিএএ-এনআরসির বিরোধিতায় লেখা এবং শ্রীলঙ্কার শরণার্থীদের সাক্ষাৎকার নেওয়ায় গ্রেফতার সাংবাদিক

শ্রীলঙ্কার শরণার্থীদের সিএএ-র আওতায় আনার দাবিতে ফের সরব হয়েছে তামিলনাড়ু। এই নিয়ে শ্রীলঙ্কার শরণার্থীদের সাক্ষাৎকার নেওয়ায় গ্রেফতার করা হল ২ তামিল সাংবাদিককে।

শ্রীলঙ্কার শরণার্থীদের সিএএ-র আওতায় আনার দাবিতে ফের সরব হয়েছে তামিলনাড়ু। এই নিয়ে শ্রীলঙ্কার শরণার্থীদের সাক্ষাৎকার নেওয়ায় গ্রেফতার করা হল ২ তামিল সাংবাদিককে। একজন সাংবাদিক এবং একজন চিত্রগ্রাহককে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৪৪৭ এবং ৫০৫-১বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সিএএ-এনআরসির বিরোধিতায় লেখা এবং শ্রীলঙ্কার শরণার্থীদের সাক্ষাৎকার নেওয়ায় গ্রেফতার সাংবাদিক

এফআইআরে উল্লেখ করা হয়েছে দুই সাংবাদিক শ্রীলঙ্কার শরণার্থীদের শিবিরে ঢুকে তাঁদের সিএএ-র বিরুদ্ধে উষ্কানোর চেষ্টা চালিয়েছেন। দুই সাংবাদিককে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা করেছেন ডিএমকে নেত্রী কানিমোঝি। তিনি অভিযোগ করেছেন গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে। দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা করেছেন কমল হাসানও। তিনি অভিযোগ করেছেন সাংবাদিকদের গ্রেফতার করে সত্যিটা চাপা দেওয়া যাবে না। সিএএ-র পর থেকেই শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তামিলনাড়ু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+