ছত্তিসগড়ে ফের মাওবাদী নাশকতা! ২ পুলিশকর্মীর মৃত্যু, আশঙ্কাজনক ১

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। শনিবার রাজ্যের বিজাপুরে মাওবাদী হামলায় ২ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। শনিবার রাজ্যের বিজাপুরে মাওবাদী হামলায় ২ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। পুলিশকর্মীরা টহলদারি করতে ক্যাম্প থেকে বের হয়েছিলেন টহলদারির জন্য। সেই সময় হামলা চালায় মাওবাদীরা। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। আহত পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

ছত্তিসগড়ে ফের মাওবাদী নাশকতা! ২ পুলিশকর্মীর মৃত্যু, আশঙ্কাজনক ১

এদিকে এই হামলার পরেই রাজ্যে পুলিশকে সাহায্যে করতে অভিযানে নামে আধা সামরিক বাহিনী। জঙ্গলে শুরু হয় তল্লাশি অভিযান।

দেশে ভোট শুরুর ২ দিন আগে, ৯ এপ্রিল মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল বিজেপি নেতা ভিমা মাণ্ডভি এবং তাঁর চার নিরাপত্তাকর্মীর। রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিমি দূরে দান্তেওয়ারার শ্যামাগিরি পাহাড়ে বিজেপি নেতা ভিমা মাণ্ডভির কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা। আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল ওই নেতার কনভয়। তবে ঘটনার সপ্তাহখানের পর নেতার হত্যাকারী দুই মাওবাদীকে গুলি করে মারে নিরাপত্তাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+