দাদাদের হাতে ধর্ষিতা বোন, প্রতিবাদী মায়ের কপালে জুটল ঘৃণ্য 'শাস্তি'
গোটা দেশ এই মুহূর্তে মাতৃশক্তির আরাধনায় ব্যস্ত। দেবীপক্ষে মা দূর্গার পূজায় মিশে থাকে নারীশক্তির সম্মানকে শ্রদ্ধা করার প্রতিশ্রুতি। আর বোনের সেই সম্মানকেই এবার গ্রাস করল দুই 'দাদা'।
সম্মানকেই এবার গ্রাস করল দুই 'দাদা'। উত্তরপ্রদেশের মিরাটে গত ৪ বছর ধরে এক কিশোরী বোনকে দুই দাদা লাগাতার ধর্ষণ করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

১৫ বছর বয়সী ওই কিশোরী দাদাদের হাতে যাবতীয় যৌন অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষে পুলিশের দ্বারস্থ হওয়ায় গোটা ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মেয়ের এমন করুণ পরিণিত চোখের সামনে সহ্য করতে পা পেরে বার বার প্রতিবাদ জানিয়েছেন কিশোরীর মা। তবে মাকেও খুন করার হুমকি দিয়েছে ওই দুই অভিযুক্ত।
কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে। একটি এফআইআর দায়ের করা হয়েছে। মিলেছে ঘটনা সংক্রান্ত যাবতীয় প্রমাণও। এমনই জানানো হয়েছে উত্তর প্রদেশ পুলিশের তরফে।












Click it and Unblock the Notifications