'৯৩ এর মুম্বই বিস্ফোরণের দোষী 'ডক্টর বম্ব' আনসারি আচমকা নিখোঁজ! তোলপাড় মহারাষ্ট্রে
এই মুহূর্তে মহারাষ্ট্র অ্যান্টি টেরর স্কোয়াড গোটা মুম্বইয়ে কার্যত নজরদারির জাল বিছিয়ে ফেলেছে। কারণ ৯৩ এর বিধ্বংসী মুম্বই বিস্ফোরণের অন্যতম দোষী জলিস আনসারি জেল থেকে পেরোলে মুক্তি পেতেই 'নিখোঁজ'! 'ডক্টর বম্ব' নামে পরিচিত এই কুখ্যাত আসামীকে ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র জুড়ে।

৯০ এর দশক জুড়ে একের পর এক বিস্ফোরণে দোষী
জানা যায়, ৯০ এর দশক জুড়ে দেশের একের পর এক বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল এই ডক্টর বম্ব জলিস আনসারি। আনসারির বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণের অভিযোগও রয়ে গিয়েছে। এদিকে, এমন এক কুখ্যাত আসামী কিভাবে মুম্বই এটিএস এর সামনে থেকে আড়াল হয়ে যেতে পারে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কী জানাচ্ছে আনসারির পরিবার
মূলত মুম্বইয়ে '৯৩ এর বিস্ফোরণে দোষী সাব্যস্ত জলিস আনসারি মুক্তি পেয়েছিল পেরোলে। এরপর মঙ্গলবার তার পরিবার পুলিশের কাছে গিয়ে , তার নিখোঁজ হওয়ার ঘটনা জানায়। পাশপাশি 'মিসিং ডায়েরি'ও দায়ের করে। এরপরই মহারাষ্ট্র পুলিশের খোঁজ শুরু হয়। প্রসঙ্গত, রাজস্থানের আজমেঢ় এর জেল থেকে ২১ দিনের পেরোল পেয়েছিল এই কুখ্যাত 'ডক্টর বম্ব'।

পোরেলের জন্য কোন শর্ত দেওয়া হয়েছিল?
জলিস আনসারিকে বলা হয়েছিল প্রতিদিন অগ্রিপদ পুলিশ স্টেশনে বেলা সাড়ে ১০ টায় গিয়ে তাকে হাজিরা দিতে হবে। আর এই প্রক্রিয়া ২১ দিন ধরে চলবে। এদিকে, আনসারির বাড়ির সদস্যদের দাবি, সকালে নমাজ পাঠ করতে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। মঙ্গলবার এমনটাই ঘটেছে আনসারি পরিবারে।

পাকিস্তানে গোপনে প্রশিক্ষণ পেয়েছিল আনসারি
মূলত , পেশায় চিকিৎসক আনসারি প্রশিক্ষণ পেয়েছিল পাকিস্তানে। আনসারির হাত ঘরেই ভারতে একাধিক জঙ্গি শিবির তৈরি হয়েছে। শোনা যায়, আনসারিই আব্দুল করিম তুন্ডার মতো কুখ্য়াত জঙ্গিদের ভারতে আনতে সাহায্য করে। আর এমন ব্যক্তির নিখোঁজ ঘিরে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।












Click it and Unblock the Notifications