পাকিস্তান থেকে এসেছেন এই ১৮৬ জন হিন্দু, পেয়েছেন নাগরিকত্ব, আর এবার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করলেন তারাই!
দিল্লির মজনু কা টিল্লায় বুধবার এক বিরল দৃশ্য দেখা গেল-পাকিস্তান থেকে আসা ১৮৬ জন হিন্দু শরণার্থী প্রথমবারের মতো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম তারা ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেলেন, যা তাদের জন্য শুধুই ভোটদান নয়, বরং পরিচিতির একটি স্বীকৃতি ও স্থায়ী আশ্রয়ের প্রতিশ্রুতি বলেই মনে করা হচ্ছে।
স্বাভাবিক ভাবেই এই ভোটদানে খুশি পাকিস্তান থেকে আসা হিন্দু ভোটাররা। যারা এদিন নিজেদের আনন্দ ব্যক্ত করেছেন ভোট দিয়ে। রেশমা নামের একজন ৫০ বছর বয়সী হিন্দু ভোটার, প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেছেন। অন্যদিকে, সম্প্রদায়ের সভাপতি ধরমবীর সোলাঙ্কি এই প্রসঙ্গে বলেছেন, "এখন আমাদের ভবিষ্যৎ আরও নিরাপদ, আমরা স্থায়ী বাসস্থান ও জীবিকার নিশ্চয়তা পাব"।

এদিন অর্থাৎ ভোটের দিন, মজনু কা টিল্লার ভোটকেন্দ্রে শরণার্থীদের উচ্ছ্বাসা ছিল চোখে পড়ার মতো, তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। আর প্রত্যেকে নিজেদের ভোটদান প্রয়োগ করেন। অনেকের আবার চোখে জলও ছিল এই ভোট দেওয়ার আনন্দের জন্যে।
প্রসঙ্গত, নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ (CAA) কার্যকর হওয়ার পর, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের (হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন) ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হয়। দিল্লির এই শরণার্থীরা বহু বছর ধরে আইনি স্বীকৃতির অপেক্ষায় ছিলেন, এবার তারা ভারতীয় পরিচয়ের স্বীকৃতি পেয়েছেন। গণতন্ত্রে অংশগ্রহণের মাধ্যমে তারা ভারতের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারছেন বলেই এদিন আশা প্রকাশ করেন।
তাঁদের এই ভোট প্রয়োগের জন্যে বেশ কিছু বিষয়ে তারা এবার সাধারণ ভারতীয়র মতই সুযোগ-সুবিধা পাবেন। পাকিস্তানি হিন্দুদের জন্য স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে এবার। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা অন্যান্য শরণার্থীরাও ধাপে ধাপে নাগরিকত্ব পেতে পারেন। রাজনৈতিক দলগুলো এবার থেকে এই নতুন ভোটারদের চাহিদার কথা মাথায় রেখে পরিকল্পনা করবে।
এই ভোটদান শুধু একটি নির্বাচন নয়, বরং শরণার্থীদের দীর্ঘদিনের লড়াইয়ের জয়, বলছেন বিশেষজ্ঞরা। এই ভোটে জয়ের হাসি যে দলই হাসুক না কেন, এই শরণার্থীরা কিন্তু ভোট দিয়েই খুশি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications