Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ১৮৪ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হয়েছে, জানাল কেন্দ্র

শনিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৮৪.৪০ কোটিরও বেশি করোনা টিকার ডোজ সরবরাহ করা হয়েছে। যদিও ১৬.৪১ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অব্যবহৃত রয়ে গিয়েছে। কেন্দ্র জানিয়েছে যে দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ১৮২.৮৭ কোটি টিকার ডোজ বিভিন্ন বয়সী মানুষের শরীরে দেওয়া হয়েছে।

দেশ জুড়ে ১৮৪ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হয়েছে

বর্তমানে ভারতের সক্রিয় করোনা কেসলোড ১৬৭৪১এ দাঁড়িয়েছে। সক্রিয় কেস ০.০৪শতাংশে নেমে এসেছে। যেখানে করোনার সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪৯ জন৷ যার ফলে সারা দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪,২৪,৮০,৪৩৬ এ পৌঁছে গিয়েছে। শনিবার ১৬৬০ টি নতুন কোভিড কেস রেকর্ড করা হয়েছে যেখানে দৈনিক করোনা পজিটিভের হার ০.২৫ শতাংশ। এবং সাপ্তাহিক করোনা পজিটিভের হার ০.২৯ শতাংশ। এখনও পর্যন্ত ৭৮.৬৩ কোটি কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬ লাখ ৫৮ হাজার ৪৮৯টি পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, তৃতীয়ও ওয়েভের ধাক্কা পেরিয়ে এসেছে ভারত৷ যে তৃতীয় ওয়েভের জন্য মূলত ওমিক্রনকেই দায়ী করেছে বিশেষজ্ঞরা৷ তবে ওমিক্রনের রেশ কাটলেও এখনই করোনার হাত থেকে মুক্তি পায়নি দেশ ও বিশ্ব৷ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট বিএ.২ অত্যধিক সংক্রমক। এই বিএ.২ এর কারণেই বেশ কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষ করে চিন, হংকং এবং ইউরোপে নতুন করে দৈনিক সংক্রমণ বাড়চ্ছে। তবে আশার কথা এই যে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিএ.২ সংক্রমক হলেও মারণ ক্ষমতায় ডেল্টার চেয়ে অনেকটায় কম। প্রাথমিকভাবে গবেষনায় ওমিক্রন সংক্রমণ থেকে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলিই বিএ.২ এর সংক্রমণ থেকে রক্ষা করছে মানুষকে।

তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সিডিসি-র তথ্য অনুসারে নিউ জার্সি, নিউইয়র্ক এবং ম্যাসাচুসেটস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অংশে মোট সংক্রমণের ৫০ শতাংশের জন্য দায়ী বিএ.২।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+