Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Army Truck Accident: বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার কনভয়! শহিদ ১৬ জওয়ান

ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার কনভয়। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় আরও বেশ কয়েকজন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তিনটি গাড়ির কনভয় ছিল বলেও খবর।

Army Truck Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার ((Army) কনভয়। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় আরও বেশ কয়েকজন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। তিনটি গাড়ির কনভয় ছিল বলেও খবর।

চাঞ্চল্যকর ঘটনাটি নর্থ সিকিমে (Accident) ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনার পরেই ঘটনাস্থলে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

অন্যদিকে ঘটনায় রাজনাথ সিং ছাড়াও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের দ্রুত আরোগ্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও একাধিক রাজনেতা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

কি জানাচ্ছে ভারতীয় সেনা

কি জানাচ্ছে ভারতীয় সেনা

ঘটনার পরেই ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, উত্তর সিকিমে একটি ভারতীয় সেনার একটি ট্রাক দুর্ঘটনার মধ্যে পড়েছে। আর সেই দুর্ঘটনাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, যে দুর্ঘটনাটি তিনটি গাড়ির একটি কনভয়ের অংশ ছিল। শুক্রবার সকালে চাতান থেকে থাঙ্গুর দিকে কনভয়টি যাচ্ছিল বলেও জানানো হয়েছে। চাকা স্লিক করেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে বলে জানাচ্ছে ভারতীয় সেনা। ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

১৬ জওয়ান শহিদ

১৬ জওয়ান শহিদ

ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে ১৬ জন জওয়ানের শহিদ হওয়ার খবর বলা হয়েছে। এরর মধ্যেই তিনজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছে বলে জানানো হয়েছে। নর্থ সিকিম অন্যতম বিপদজ্জনক একটি এলাকা। শীতের মরসুম। গোটা এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়েই সেনার কনভয় যাচ্ছিল। আর তা যাওয়ার সময়েই ভয়াবহ এই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করেছেন রাজনাথ সিং

ঘটনার পরেই বিস্তারিত খোঁজ নিয়েছেন রাজনাথ সিং। সেনাস্তরে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে বলে খবর। আর এরপরেই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh)। যেখানে তিনি লিখছেন, নর্থ সিকিমে (North Sikkim) সড়ক দুর্ঘটনার কারণে ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার খবরে মর্মাহত। তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য গোটা দেশ গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে শোকস্তবন্ধ পরিবারের পাশে থাকার কথা বলেছেন রাজনাথ সিং। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+