মুম্বইয়ে বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন, এখনও আতঙ্ক কাটেনি

মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির জেরে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির জেরে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমজনতা থেকে শুরু করে তাবড় সেলেবসরা সবাই বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন।

মুম্বইয়ে বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

আগের চেয়ে বৃষ্টি কিছুটা ধরে এসেছে। জলের মাত্রাও কমতে শুরু করেছে। গতকাল তিনজনের মৃত্যুর পরে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

মুম্বই শহরে মোট ২ কোটি মানুষের বাস। কমবেশি প্রত্যেকেই সমস্যায় পড়েছেন। ট্রেন-বাস-বিমান চলাচল শুরু করলেও কোনও কিছুই স্বাভাবিক নয়। অনেকে রেল লাইনে, মসজিদ, মন্দির, গুরুদ্বারে রাত কাটিয়েছেন। অভুক্তদের খাবারের ব্যবস্থা করেছে অনেক সংস্থা।

মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে। একটি বাড়ি ভেঙে পড়ে ভিখরোলিতে দুজনে মারা গিয়েছে। এছাড়া বেশিরভাগ মানুষই জলে ডুবে মারা গিয়েছেন বলে খবর। থানেতে ৩ জন, দহিসারে ১জন, সমতানগরে ১ জন, এলফিনস্টিনে ১জন, ঘাটকোপরে ১ জন ও মাধ জেটিতে একজন মারা গিয়েছেন। পাশাপাশি রেল লাইনে পড়ে বা রেল থেকে পড়ে মারা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+