ইতালি থেকে অমৃতসরে আগত বিমানে ১২৫ জন করোনা পজিটিভ, পরীক্ষা থেকে রেহাই শিশুদের

বিশ্বজুড়ে কাঁপাচ্ছে করোনা

বিশ্বজুড়ে কাঁপাচ্ছে করোনা। সেই সঙ্গে বাসা বেঁধেছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যার জেরে আক্রান্ত হয়েছেন অনেকেই। বাদ পড়েননি মন্ত্রী থেকে সেলিব্রিটি কেউই। ইতালি থেকে পঞ্জাবের অমৃতসরে আসা একটি বিমানের ১২৫ জন যাত্রী করোনা পজিটিভ । বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন, সকল যাত্রীদের করোনা পরীক্ষা করা হয়েছে। বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। বিমানে ১৯ জন শিশুও ছিল বলে জানা গিয়েছে। তবে তাদের রেহাই মিলেছে কোভিড পরীক্ষা থেকে।

বিমানে ১৭৯ জন ছিল

জানা গিয়েছে চার্টার ফ্লাইটে YU-661-এ মোট ১৭০ জন যাত্রী ছিলেন। যা বুধবার দুপুর ১.৩০ সময়ে বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের কর্তৃপক্ষ মারফত জানা গিয়েছে, আগত যাত্রীদের সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে তাদের হোম আইশোলেশন বা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হবে তা এখনও স্পষ্ট জানানো হয়নি।

বিমানটি এয়ার ইন্ডিরার বিমান নয়

অপরদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিমানে আগত যাত্রীরা কোভিড- ১৯ আক্রান্ত, সেই বিমানটি কিন্তু এয়ার ইন্ডিরার বিমান নয়। অন্যদিকে, জানা হয়েছে, এয়ারইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় ,সংস্থাটি বর্তমানে রোমের সঙ্গে কোনও রকম বিমান পরিচালনা করে না। পাশাপাশি এও জানানো হয় এয়ার ইন্ডিয়া নিয়ে ভিত্তিহীন খরব প্রকাশ করা হচ্ছে। সংস্থাটি তা নিয়ে দাবিও করেছেন।

বিমানবন্দরে তৈরি হয় বিশৃঙ্খলা

বিমানবন্দরে তৈরি হয় বিশৃঙ্খলা

আবার, এদিন অমৃতসর বিমানবন্দরে দেখা গিয়েছিল বিশৃঙ্খলা। কারণ, সেই সময় বিপুল সংখ্যক যাত্রী বিমানবন্দর থেকে রের হওয়ার জন্য অপেক্ষা কর। পুলিশের দ্বারা ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে। অধিকাংশ যাত্রী দাবি করে জানান তারা কোভিড নেগেটিভ। তারপরেও কেন তাঁরা কোভিড পরীক্ষা করবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পঞ্জাবে একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৯৬ জন।

২ জন ওমিক্রন আক্রান্ত

২ জন ওমিক্রন আক্রান্ত

দেশে ৯০,০০০ টিরও বেশি নতুন কেস রিপোর্ট করেছে। ৬৫ % বেড়েছে বলে জানা গিয়েছে। পঞ্জাবে দুটি ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যা নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+