অযোধ্যার রায় ঘোষণার পুরস্কার, অন্ধ্রের রাজ্যপাল হলেন প্রাক্তন বিচারপতি, মহারাষ্ট্রে সরতে হল কোশিয়াড়িকে

সরতে হল কোশিয়াড়িকে নতুন মহারাষ্ট্রে রাজ্যপাল পেয়ে উচ্ছ্বসিত শিবসেনা

দেশের ১২ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহারাষ্ট্রে সরতে হল কোশিয়াড়িকে। অন্ধ্রে নতুন রাজ্যপাল পদে এলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপচি। আবার অসমের রাজ্যপাল নিয়োগ করা হল কাটারিয়াকে। মোট ১২ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে।

কোশিয়াড়িকে সরতে হল

কোশিয়াড়িকে সরতে হল

আগেই রাজ্যপাল পদ থেকে অবসর নেওয়ার কথা বলেছিলেন তিনি। মারাঠাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিপাকে পড়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়াড়ি। তারপরেই তিনি রাজ্যপাল পদ শুধু নয় একেবারে রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নাকি অনুরোধও জানিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর আর্জি গৃহীত হল। মহারাষ্ট্র কোশিয়ারির জায়গায় নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ড এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল রমেশ বিয়াসকে নিয়োগ করা হল মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল পদে।

অন্ধ্রের রাজ্যপাল হলেন প্রাক্তন বিচারপতি

অন্ধ্রের রাজ্যপাল হলেন প্রাক্তন বিচারপতি

ভোট মুখী অন্ধ্রপ্রদেশেও রাজ্যপাল বদল করা হয়েছে। অন্ধ্র প্রদেশে রাজ্যপাল হয়ে এসেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস আবদুল নজির। প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতিই অযোধ্যা এবং তিন তালাকের রায়দানকারী বেঞ্চের সদস্য ছিলেন। মনে করা হচ্ছে অযোধ্যার রায়দানের পুরস্কার হিসেবেই তাঁকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল পদে নিয়োগ করা হল। সামনেই অন্ধ্র প্রদেশের বিধানসভা ভোট। তাতে রাজ্যপালের গুরুত্ব বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

অসমের রাজ্যপাল বদল

অসমের রাজ্যপাল বদল

অসমেরও রাজ্যপাল বদল করা হয়েছে। অসমের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে গুলাব চাঁদ কাটারিয়াকে। রাজস্থানে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন কাটারিয়া। রাজস্থান বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছে কাটারিয়া। কাটারিয়ার সঙ্গে সরাসরি আরএসএসের যোগ রয়েছে। সেকারণে কাটারিয়াকে অসমের রাজ্যপাল পদে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রাজস্থানের ভিতও শক্ত হবে বিজেপির এমনই মনে করা হচ্ছে।

আর কোন রাজ্যে রাজ্যপাল বদল

আর কোন রাজ্যে রাজ্যপাল বদল

অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অসম ছাড়াও আর যে রাজ্যগুলির রাজ্যপাল বদল করা হয়েছে তার মধ্যে রয়েছে সিকিম। সেখানে রাজ্যপাল পদে বসানো হয়েছে লক্ষ্মণ প্রসাদ আচার্যকে। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন সিব প্রতাপ শুক্লা, অরুণাচল প্রদেশের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কেটি প্রানিক। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। ছত্তিশগড়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন বিশ্বভূষণ হরিচন্দ্রণ। মণিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন সাউশিরি অনুসূয়া উখেই। নাগাল্যান্ডের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন লা গনেশণ। মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ফাগু চৌহান। বিহারের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+