বিহারের বৈশালীতে জমায়েতে ঢুকে পড়ল ট্রাক, পিষে মৃত্যু কমপক্ষে ১২ জনের, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

বিহারের বৈশালীতে জমায়েতে ঢুকে পড়ল ট্রাক, পিষে মৃত্যু কমপক্ষে ১২ জনের, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

ভয়াবহ দুর্ঘটনা বিহারের বৈশালীতে। জমায়েতে মধ্যেই ঢুকে পড়ে দ্রুত গতিতে আসা ট্রাক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কমপক্ষে ১২ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় একটি পুজো উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিল সেখানে। সেই জমায়েতের মধ্যেই দ্রুত গতিতে আসা একটি ট্রাক ঢুকে পড়ে।

ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বিহারের বৈশালী। রবিবার রাত ৯টা নাগাদ সুলতানপুরের কাছে মহারন-হাজিপুর হাউওয়ের উপরে ঘটে দুর্ঘটনাটি। ভুমিয়া বাবা নামে স্থানীয় এক গ্রামীণ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন কয়েক শ গ্রামবাসী। একটি অশ্বত্থ গাছের নীচে চলছিল জমায়েত। সেই সময় হাইওয়ে থেকে একটি ট্রাক অত্যন্ত দ্রুত গতিতে ছুটে এসে জমায়েতের মধ্যে ঢুকে পড়ে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেখানেই প্রাণ হারান ১২ জন। তার মধ্যে ৪টি শিশুও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর জানার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। বিহার সরকারের পক্ষ থেকে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

দুর্ঘটনার কথা জানতে পেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন,বিহারের বৈশালীতে পথ দুর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় টুইট করে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। এবং আহতদের চিকিৎসার সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+