Railway Ticket Concession: প্রবীণদের সঙ্গে এবার এঁরাও পাবেন টিকিটে ছাড়! মিলবে ১০০ শতাংশ ছাড়ও
Railway Ticket Concession: ভারতীয় রেলে প্রত্যেকদিনই কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। কেউ জেনারেল কোচে যাচ্ছেন তো কেউ এসি কিংবা অন্য কোনও কোচে। ভারতীয় যাত্রা সময়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে।
কোনও ট্রেনে খাওয়া-দাওয়ার সুবিধা তো আবার বন্দে ভারতের (Vande bharat) ট্রেনে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। তবে টিকিটের উপর প্রবীণ যাত্রীরা কবে ছাড় পাবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ছাড় নিয়ে বড় খবর রইল এই প্রতিবেদনে।

প্রবীণরা টিকিটে ছাড় (Railway Ticket Concession) পাচ্ছেন না! কিন্তু অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করছেন ? জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন। তবে রেল বলছে অসুস্থ কতটা তার উপরেই নির্ভর করে এই ছাড়। এক্ষেত্রে রোগ কি সেটি জানাতে হয় রেলকে (Indian Rail)। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত রেলের টিকিটে ছাড় দেওয়া হয়। এই প্রতিবেদনে ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা রইল-
- ক্যান্সার রোগী এবং সঙ্গে থাকা একজন টিকিটে ছাড় পান
স্লিপার এবং এসি তিন টায়ারে ১০০ শতাংশ ছাড় (Railway Ticket Concession) দেওয়া হয়।
ফাস্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।
ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
অ্যাটেনডেন্ট স্লিপার এবং AC-3 টায়ারে একই ভাবে ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
- হার্ট সার্জারি কিঙ্গা ডায়লেসিস করতে যাচ্ছেন?
হার্ট সার্জারির জন্যে যদি ট্রেনে কোথাও যেতে হয় তাহলে ভাড়াতে ছাড় দেওয়া হয়। অপারেশন কিংবা ডায়লেসিস করাতে ট্রেনে যাত্রা করেন তাহলেও টিকিটে ছাড় দেয় রেলওয়ে। কিন্তু কত টাকা পর্যন্ত সেই ছাড় পাওয়া যায়?
রেল সূত্রে খবর সেকেন্ড ক্লাস, স্লিকার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার এবং এসি চেয়ার কারে ছাড় দেওয়া হয়। ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের উপর ছাড় পান রোগীরা। একই ভাবে ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়।
- টিভি রোগীরাও ট্রেনের টিকিটে ছাড় পান
টিইভি রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন এমন রোগীরাও ছাড় (Railway Ticket Concession) পান। এমনকি তাঁর সঙ্গে থাকা যাত্রীরাও এই ছাড় পাবেন। সেকেন্ড, স্পিলার এবং ফার্স্ট ক্লাসে ৭৫ শতাংশ পর্যন্ত রেলওয়ে টিকিটে ছাড় দিয়ে থাকে। তবে সংশ্লিষ্ট যাত্রী যে অসুস্থ সেই সংক্রান্ত প্রামাণ্য নথি রেলকে জমা দিতে হবে। ডাক্তারের সার্টিফিকেট কিংবা প্রেসক্রিপশন জমা দিতে বলতে পারে রেল। প্রয়োজনে রেলের চিকিৎসক আপনাকে পরীক্ষাও করতে পারে।
- প্রবীণরা রেলের টিকিটে কবে ছাড় পাবেন?
করোনার পর থেকে প্রবীণ মানুষদের টিকিটে (senior citizen train ticket concession) ছাড় রেল তুলে দিয়েছে। তবে সেই ছাড় কবে ফের চালু হবে তা স্পষ্ট নয়। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈস্নব।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications