সপা বিধায়কের নিরাপত্তারক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ কোটি
সমাজবাদী পার্টির বিধায়কের নিরাপত্তারক্ষী তিনি। আচমকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা দেখে আকাশ থেকে পড়লেন। কোথা থেকে এল এত টাকা?
কানপুর, ৫ জানুয়ারি : সমাজবাদী পার্টির বিধায়কের নিরাপত্তারক্ষী তিনি। আচমকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা দেখে আকাশ থেকে পড়লেন। কোথা থেকে এল এত টাকা?
সপা বিধায়ক ইরফান সোলাঙ্কির নিরাপত্তারক্ষী ছিলেন গুলাম জিলানি। বুধবার রাতে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে রয়েছে ৯৯,৯৯,০২,৭২৪ টাকা। সঙ্গে সঙ্গে ছুটলেন বিধায়ক সোলাঙ্কির বাড়িতে। জানালেন পুরো ঘটনা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় জেলাশাসক রাজ শর্মাকে।

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। এই ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না জিলানি। মল রোডের এসবিআই শাখায় তার এই অ্যাকাউন্টটি রয়েছে।
নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার পর থেকেই একাধিক জন ধন অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে। গত সপ্তাহেই মীরাটের এক মহিলা নিজের জন ধন অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা পড়তে দেখে চমকে উঠেছিলেন। ব্যাঙ্কে বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তারপর প্রধানমন্ত্রীর অফিসে হস্তক্ষেপের দাবি জানান ওই মবিলা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications