আইআইএসসি বেঙ্গালুরুতে বিস্ফোরণ, মৃত ১ বিজ্ঞানী, গুরুতর আহত ৩ জন
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন এক বিজ্ঞানী।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন এক বিজ্ঞানী। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ইনস্টিটিউটের এরোস্পেস ল্যাবে বিস্ফোরণটি ঘটেছে বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে।

সংবাদসংস্থার সূত্র অনুযায়ী হাইড্রোজেন সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। তবে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। তবে বিজ্ঞানী গবেষক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তাঁর নাম মনোজ কুমার।
সেইসময়ে ল্যাবে মোট চারজন কাজ করছিলেন। বাকী তিনজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ঘটনাটি ঘটেছে দুপুর ২টো ৫০ মিনিটে। বিস্ফোরণের শব্দে গোটা চত্বর কেঁপে ওঠে। সেই বিস্ফোরণে মৃত গবেষক ২০ ফুট দূরে গিয়ে পড়েন বলে জানা গিয়েছে। সেখানেই মারা যান।
বাকী তিন আহতের নাম অতুল্য, নরেশ কুমাপ ও কার্তিক। এঁদের মধ্যে কার্তিকের চোট গুরুতর। ল্যাবে অক্সিজেন, হাইড্রোজেন ও অন্য গ্যাসের সরঞ্জাম ছিল। পুলিশ তদন্তে নেমেছে। ফরেনসিক গোটা ঘটনা খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেছে।












Click it and Unblock the Notifications