Gujarat: মোদীর রাজ্যেও বেকারত্বের জ্বালা, ১০টি পদের নিয়োগে ইন্টারভিউতে বিপত্তি, ভিড়ের চাপে ভেঙে পড়ল রেলিং
বেকারত্ব যে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আবারও একবার প্রমাণ করে দিল মোদীর রাজ্য গুজরাত। ১০টি পদে নিয়োগের জন্য ইন্টারভিউ দিতে হাজির হয়েছিলেন ১৮০০ জন। ভিড়ের চাপে অফিসের রেলিং পর্যন্ত ভেঙে যায়। গুজরাতের ভারুচে ঘটেছে ঘটনাটি।
সোশ্যাল মিডিয়াই ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। কংগ্রেস ইতিমধ্যেই সেই ঘটনা নিয়ে সরব হয়েছে। কংগ্রেস নেতারা সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন এর থেকেই স্পষ্ট দেশে বেকারত্ব কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এটাই গুজরাত মডেল। যেটা গোটা দেশেই ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।

স্থানীয় বিজেপি নেতা অবশ্য এই দুর্ঘটনার জন্য সংশ্লীষ্ট সংস্থাকেই দায়ী করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, সংস্থা ইন্টারভিউর-বিজ্ঞাপন দিলেও যথাযত পদক্ষেপ করেনি। ইন্টারভিউ নেওয়ার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা করার প্রয়োজন ছিল সেটা সেই সংস্থা করেনি।
ভারুচের একটি হোটেলে সেই ই ন্টারভিউ-র আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে কোনও রকম আয়োজন ছিল না বলে অভিযোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে ইন্টারভিউর জন্য কয়েক হাজার মানুষ হোটেলের ভেতরে ঢোকার জন্য হুডো হুড়ি করছেন। এবং তার পরেই হোটেলের রেলিং ভেঙে পড়ে।
রেলিং ভেঙে পড়ায় তেমন ভাবে কেউ হতাহত হয়নি। অল্পবিস্তর আঘাত লেগেছে। গুজরাতের একটি ইঞ্জিয়ারিং কম্পানি ১০টি পদের জন্য ওপেন ইন্টারভিউ-র বিজ্ঞাপন দিয়েছিল। আঙ্কেলেশ্বরে লর্ড প্লাজা হোটেলে একাধিক ইন্টারভিউ হয়ে থাকে। সেরকমই ইন্টার ভিউর আয়োজন করা হয়েছিল।
এই ভিডিও ভাইরাল হতেই কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখা হয়েছে। এটাই গুজরাতের মডেল। এবং এই গুজরাত মডেলকেই বিজেপি সরকার গোটা দেশে কার্যকর করেছে। প্রসঙ্গত উল্লেখ্য। কংগ্রেস প্রথম থেকেই বেকারত্ব ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেছেন। প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসার পর বছরে ১ লক্ষ করে কর্ম সংস্থান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু গত ১০ বছরেও গোটা দেশে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারেনি মোদী সরকার এমনই অভিযোগ করেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications