আর্থনৈতিক মন্দার জের, ২০১৯-এর তুলনায় ১৬ লক্ষ কম কর্মসংস্থান তৈরি হবে চলতি অর্থবর্ষে
ভারতীর ধীরগতির অর্থনীতির রেশ এবার পড়তে চলেছে চাকরিরর বাজারে। অর্থনীতির ধীর গতির জেরে মনে করা হচ্ছে যে আগামী অর্থবর্ষে ১৬ লক্ষ কম চাকরি তৈরি হবে দেশে। এই অর্থবর্ষে প্রায় ৯০ লক্ষ চাকরি তৈরি হয় দেশে।
ভারতীর ধীরগতির অর্থনীতির রেশ এবার পড়তে চলেছে চাকরিরর বাজারে। অর্থনীতির ধীর গতির জেরে মনে করা হচ্ছে যে আগামী অর্থবর্ষে ১৬ লক্ষ কম চাকরি তৈরি হবে দেশে। এই অর্থবর্ষে প্রায় ৯০ লক্ষ চাকরি তৈরি হয় দেশে। তবে এই সংখ্যা ছোঁয়া হবে না ২০২০-২১ অর্থবর্ষে। এমনটাই জানাচ্ছে সদ্য প্রকাশিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি গবেষণা রিপোর্ট।

এসবিআই-এর গবেষণা
এসবিআই-এর গবেষণাতে বলা হয়েছে, '২০১৯-২০ অর্থবর্ষে ভারতে মোট ৮৯ লক্ষ ৭০ হাজার নতুন চাকরি তৈরি হয়। এই তথ্যা ইপিএফও পর্যালোচনা থেকে পাওয়া গিয়েছে। তবে বর্তমানে দেশের আর্থিক পরিস্থিতির উপর নজর দিয়ে মনে হচ্ছে যে এই সংখ্যা থেকে ১৫ লক্ষ ৮০ হাজার চাকরি কম তৈরি হবে দেশে।'

২০১৭ অর্থবর্ষে ২ কোটি ৮৫ লক্ষ চাকরি তৈরি হয়েছিল
এর আগে কর্মচারী বীমা কর্পোরেশনের তথ্য অনুযায়ী জানা গিয়েছিল ২০১৭-১৮ অর্থবর্ষে ২ কোটি ৮৫ লক্ষ চাকরি তৈরি হয়েছিল। এর আগে জানা গিয়েছিল চলতি বছরের অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশে কর্মসংস্থান তৈরির হার কমেছে। কর্মচারী বীমা কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মোট ১২.২৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে দেশে। অগাস্টে এই সংখ্যাটা ছিল ১৩.৩৮ লক্ষ। অগাস্টের ৯.৪১ লক্ষের বদলে সেপ্টম্বরে ৯.৯৮ লক্ষ নতুন মানুষ অন্তর্ভুক্ত হয়েছে প্রভিডেন্ট ফান্ডে।

কোন ভিত্তিতে এই গবেষণা?
আদতে সংগঠিত কাজের ক্ষেত্রে চাকরিতে ঢুকলে রাজ্য বীমা করানো বাধ্যতামূলক। সেই থেকে কর্মসংস্থানের একটি আন্দাজও পাওয়া যায়। সেই অনুমাণের ভিত্তিতেই জানা গিয়েছে যে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ কোটি ১০ লক্ষ নতুন কর্মচারী বীমায় নথিভুক্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications