কিংবদন্তি মারাদোনাকে বিদায় জানালেন মেসি থেকে রোনাল্ডো, নেইমার থেকে এমবাপে

কিংবদন্তি মারাদোনাকে বিদায় জানালেন মেসি থেকে রোনাল্ডো, নেইমার থেকে এমবাপে

কিংবদন্তি দিয়েগো মারাদোনার আকস্মিক প্রয়াণে স্তম্ভিত ফুটবল বিশ্ব। ফুটবলের রাজপুত্র যে এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন, তা হয়তো কল্পনাতেও আনা যায়নি। অসুস্থ ছিলেন, সেরেও উঠেছিলেন। তা বলে এভাবে যে ফুটবলকে ফাঁকি দেবেন, তা ভাবতে পারেননি লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র থেকে কিলিয়ান এমবাপে, কিংবদন্তিকে শেষ বিদায় জানিয়েছেন প্রত্যেকে।

কিংবদন্তি মারাদোনাকে বিদায় জানালেন মেসি থেকে রোনাল্ডো, নেইমার থেকে এমবাপে

মারাদোনার সঙ্গে নিজের এক ছবি পোস্ট করে অগ্রজকে বিদায় জানিয়েছেন এ প্রজন্মের সেরা লিওনেল মেসি। দিয়েগোর অধীনে জাতীয় দলে প্রশিক্ষণ নেওয়ার সৌজন্যে কিংবদন্তিকে খুব কাছ থেকে দেখেছেন এলএম টেন। বলেছেন, আর্জেন্টিনার জন্য বড় দুঃখের সময়।

দিয়োগো মারাদোনাকে অপ্রতিদ্বন্দ্বী ও জাদুকর বলে সম্বোধন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিংবদন্তি যেভাবে অনুজদের বন্ধুর মতো কাছে টেনে নিতেন, তা স্মরণ করেছেন পর্তুগিজ তারকা।

দিয়েগো মারাদোনাকে বিদায় জানিয়েছেন নেইমার জুনিয়ার থেকে কিলিয়ান এমবাপে, রোনাল্ডিনহো থেকে ডেভিড বেকহ্যাম। সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির উদ্দেশে আবেগঘন বার্তা লিখেছেন প্রত্যেকে।

ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের রোনাল্ডো থেকে সুইডেনের ইব্রাহিমোভিচ। মারাদোনার প্রাক্তন ক্লাব বার্সেলোনার পাশাপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ কিংবদন্তির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। দিয়েগোর প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন ফুটবল বিশ্বের প্রাক্তনীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+