Durand Cup 2024: বাগানে ডার্বির বাতাস, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুন জার্সিতে খেলবেন ম্যাকলারেন?

বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে নামছে মোহনবাগান এসজি। প্রথম ম্যাচে ডাউন টাউন হিরোজের বিরুদ্ধে কষ্টার্জিত জয় এসেছিল, যদিও সেই ম্যাচে মূলত জুনিয়র ফুটবলারদেরই মাঠে নামিয়েছিল সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। তবে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে সিনিয়র দলকেই মাঠে নামাতে চলেছেন কোচ হোসে মলিনা।

মাত্র কয়েকদিন হল পুরো দল অনুশীলন শুরু করেছে। ফলে সব ফুটব‌লার এখনও ফিট নন। তাই সব বিদেশিকে এই ম্যাচে পাবেন না মলিনা, এমনকি মরশুমের শুরুতেই বাড়তি কোনও ঝুঁকিও নিতে চাইছেন না স্প্যানিশ কোচ। তবে যে দলই খেলুক, সেনা বাহিনির দলের বিরুদ্ধে তাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। কারণ ডুরান্ডের নকআউট নিশ্চিত করার ক্ষেত্রে এই ম্যাচের পুরো পয়েন্ট অনেক বেশি কার্যকরী।

Durand Cup 2024

জেমি ম্যাকলারেন পুরো ফিট নন, ফলে তাঁর খেলার সম্ভবনা খুবই কম। অন্যদিকে রদ্রিগেজ মাত্র কয়েকদিন হল অনুশীলনে যোগ দিয়েছেন। তিনিও পুরো ম্যাচ ফিট হতে পারেননি। স্টুয়ার্টও খেলার মতো অবস্থায় নেই। পরিস্থিতি যা তাতে দ্বিতীয় ম্যাচে মলিনা খেলাতে পারেন টম অলড্রেড এবং জেসন কামিংসকেই।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সবুজ মেরুন কোচ বলেন, 'মাত্র সাত আট দিনে পুরো দলের পক্ষে ফিট হয়ে যাওয়া সম্ভব নয়। এরমধ্যে কয়েকজন বিদেশি আরও অল্প দিন অনুশীলন করছেন। যারা ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন তাদেরই কাল খেলানো হবে। তবে কালকের ম্যাচে সিনিয়র দলই খেলবে।'
এই ম্যাচের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে মলিনা বলেন, 'আমাদের লক্ষ্য পুরো পয়েন্ট। কারণ ডুরান্ড কাপের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ডুরান্ড কাপ বলে নয়, এএফসি, আইএসএলের জন্যও আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।'

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের মধ্যেই বাগানে ঢুকে পড়েছে ডার্বির হাওয়া। ১৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মোহনবাগান এসজি। বড় ম্যাচ সম্পর্কে মলিনা বলেছেন, 'আমি জানি ডার্বিতে আমাদের প্রতিপক্ষ দল ১ মাস ধরে অনুশীলন করেছে। আর আমরা ১০দিন সময় পেয়েছি। কিন্তু কোনও সমস্যা নেই, আমরা জানি কীভাবে লড়াই করতে হবে? আমি জানি আমাদের ভালো খেলতে হবে এবং আমাদের জিততে হবে।'

ডার্বি নিয়ে সমর্থকদের আবেগের কথা বিবেচনা করে মলিনা বলেন, আমি তাঁদের আবেগটা বুঝি। সমর্থকরা সব সময়ই ডার্বি জয়ের আবদার করেন। আমার সাথে তাঁদের যখনই দেখা হয় তাঁরা বলেন যে ইস্টবেঙ্গলে বিরুদ্ধে জিততেই হবে।' আমরা সেই চেষ্টায় কঠোর পরিশ্রম করছি। আমি জানি আমি কোথায় আছি। সমর্থকেরা ডার্বি জিততে চান, প্রতিটি ম্যাচ জিততে চান। ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+