Kolkata Derby: কোথায়, কখন, কী ভাবে দেখবেন মরসুমের প্রথম ডার্বি, জেনে নিন

কোথায়, কখন, কী ভাবে দেখবেন মরসুমের প্রথম ডার্বি, জেনে নিন

দীর্ঘ তিন বছরেরও বেশি সময়ের পর ডার্বি ফিরেছে কলকাতায়। মাঝে আইএসএল-এর ডার্বি গোয়ায় আয়োজিত হলেও কোভিড বিধি থাকায় ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানকে খেলতে হয়েছে খালি স্টেডিয়ামে। তিন বছর ঘটি-বাঙালের মহরণ থেকে দূরে থাকার কষ্ট মিটতে চলেছে ফুটবলপ্রেমী বাঙালির। আর কিছু সময়ের অপেক্ষা, তার পরই মাঠে গড়াতে চলেছে বল। এক নজরে দেখে নিন কোথায়, কী ভাবে, কখন দেখবেন এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি।

ম্যাচের দিনক্ষণ:

ম্যাচের দিনক্ষণ:

ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের ম্যাচ আয়োজিত হবে ২৮ অগস্ট, ২০২২ (রবিবার)।

সন্ধ্যা ৬'টায় এই ম্যাচ শুরু হবে।

টিভি কোথায় দেখবেন খেলা:

টিভি কোথায় দেখবেন খেলা:

স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সরাসরি এই ম্যাচ সম্প্রচার করা হবে। ইংরেজি ধারাভাষ্যের সঙ্গে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ এইচডি'তে। হিন্দি ভাষার ধারাভাষ্যের সঙ্গে এই ম্যাচ সমর্থকেরা উপভোগ করতে পারবেন স্পোর্টস ১৮ খেল-এ।

শুধু ইংরেজি বা হিন্দি ভাষায় নয়, এই ধারাভাষ্য সমর্থকেরা উপভোগ করতে পারবেন বাংলাতেও। নিউজ ১৮ বাংলা টিভি চ্যানেলে বাংলায় ধারাভাষ্যের সঙ্গে এই ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকেরা।

অনলাইনে কোথায় দেখবেন খেলা:

অনলাইনে কোথায় দেখবেন খেলা:

টিভিতে যদি ম্যাচ দেখা সম্ভব না হয় এবং আপনার কাছে কোনও অ্যান্ড্রোয়েড বা আইফোন থাকে তা হলে সহজেই নিজের ফোন বা ট্যাবে এই ম্যাচ দেখতে পারবেন। ভুটে সরাসরি এই ম্যাচ সম্প্রচারিত হবে, এ ছাড়া জিও টিভিতেও এই ম্যাচ দেখতে পারবেন।

ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের চলতি ডুরান্ড কাপে পারফরম্যান্স:

ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের চলতি ডুরান্ড কাপে পারফরম্যান্স:

এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গল দুই দলই নতুন মরসুমে একটিও ম্য়াচে জয়ের দেখা পায়নি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হার দিয়ে মরসুম শুরু করেছে এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও ১-১ গোলে ম্যাচ ড্র করেছে সবুজ-মেরুন। অন্য দিকে, ইস্টবেঙ্গল ক্লাব দুই ম্যাচেই গোলশূন্য ড্র করে। ফলে গ্রুপ অব ডেথ থেকে পরবর্তী রাউন্ডে পৌঁছতে হলে দুই দলের কাছেই অত্যন্ত প্রয়োজন এই ম্যাচে জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+