Vinicius Junior: ফুটবলারের নামে আইন, নতুন দৃষ্টান্ত তৈরি করল কোন দেশ?
ফুটবলারের নামে স্টেডিয়াম পৃথিবীর সব দেশেই আছে। এমনকি রাস্তা থেকে অনেক প্রতিষ্ঠানও রয়েছে বিভিন্ন দেশে ক্রীড়াবিদদের নামে। কিন্ত ফুটবলারের নামে দেশের আইন। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ীরা তাদের দেশের বর্ণবিদ্বেষের আইনের রাখল ভিনিসিয়াস জুনিয়রের নামে।
চলতি বছরের লা লিগায় ভ্যালেন্সিয়া বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে গ্যালারি থেকে বারবার বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে। ম্যাচ থামিয়ে গ্যালারির দর্শকদের চিহ্নিত করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। তার জেরেই ভিনির সঙ্গে বচসাও শুরু করেন ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। শেষ পর্যন্ত অবশ্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ভিনিকে।

ভ্যালেন্সিয়ার মাঠে সেই ম্যাচে ১-০ গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়াল তারকাকে। কিন্তু লাল কার্ড দেখার আগে বর্ণবিদ্বেষের শিকার হন ব্রাজিলিয়ান ফুটবলার। গ্যালারি থেকে তাঁকে 'বাঁদর' বলে কটুক্তি করা হয়। মাঠেই ভিনিসিয়াস তীব্র প্রতিবাদ জানিয়ে গ্যালারির কোন জায়গা থেকে কটুক্তি এসেছে, সেটা দেখিয়ে দেন। আর এরপরেই উত্তাল হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। নেইমার, কিলিয়ান এমবাপের মত একাধিক তারকা ফুটবলার ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছিলেন।
এরপর জল গড়ায় অনেক দূর। সেলেকাওরা ১৭ জুন বার্সেলোনায় গিনি এবং ২০ জুন পর লিসবনে সেনেগালের বিরুদ্ধে খেলতে নামে ব্রাজিল। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ভিনিসিয়াস যেভাবে রুখে দাঁড়িয়েছেন, সেই লড়াইকে সম্মান জানিয়েই আইনের নাম পালটেছে রিও সরকার।

দেশের কাছ থেকে সম্মান পেয়ে অভিভূত রিয়াল মাদ্রিদ তারকা। তিনি বলেন, 'এত কম বয়সে এই সম্মান পাব ভাবতে পারিনি। জানি না এতকিছু পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা।' যদিও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফিফা থেকে শুরু করে প্রতিটি ফুটবল সংস্থা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications