ইউরো ২০২০: চার গোল রোনাল্ডোর, জিতল পর্তুগাল-ইংল্যান্ড-ফ্রান্স, দেখুন ভিডিও
ইউরো কাপ ২০২০-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিথুয়ানিয়াকে ৫-১ গোলে হারাল পর্তুগাল। ম্যাচে চার চারটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারালো ফ্রান্স।
ইউরো কাপ ২০২০-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিথুয়ানিয়াকে ৫-১ গোলে হারাল পর্তুগাল। ম্যাচে চার চারটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারালো ফ্রান্স। আর কসোবাকে ইংল্যান্ড হারাল ৫-৩ গোলে।
|
রোনাল্ডোর চার গোল
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লিথুয়ানিয়ার বিরুদ্ধে দারুণ খেলল পর্তুগাল। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। বক্সের মধ্যে লিথুয়ানিয়ার রক্ষণভাগের ফুটবলার হ্যান্ডবল করলে পেনাল্টির সুযোগ পায় পর্তুগাল। প্রথমার্ধে ২৮ মিনিটে লিথুয়ানিয়াকে সমতায় ফেরায় আন্দ্রি। দ্বিতীয়ার্ধে এরপর রোনাল্ডো ম্যাজিক। ৬১ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রোনাল্ডো। ৭৬ মিনিটে রক্ষণ ভেদ করে আরও একটি গোল করে যান সিআর সেভেন। ইনজুরি টাইমে ম্যাচের শেষ গোলটি করে পর্তুগালের পক্ষে স্কোরলাইন ৫-১ করে দেন উইলিয়াম।
ডিফেন্স নিয়ে চিন্তায় ইংল্যান্ড
আট গোলের লড়াইয়ে জয় ইংল্যান্ডের।প্রতিপক্ষ কসোবার বিরুদ্ধে ৫-৩ গোলে ম্যাচ জিতল সাউথগেটের ছেলেরা। জয় পেলেও তিন গোল হজম করার দলের ডিফেন্স নিয়ে চিন্তা কিন্তু থাকছে। ইংল্যান্ডের হয়ে গোল করেন রহিম স্টারলিং(৮মি), হ্যারি কেন(১৯মি),স্যাঞ্চো(৪৪ ও ৪৫+১মি)। অন্যটি কসোবার আত্মঘাতী গোল(৩৮মি)।
জিতল ফ্রান্স
অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারালো ফ্রান্স। দুই অর্ধে তিনটি গোল করলেন কিংসলে(১৮মি), লেঙ্গলেট(৫২মি), বেন ইয়েদ্দার(৯০+১)।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications