চমকের জোয়ার এসেছে ভারতীয় ফুটবলে, বুন্দেশলিগা, লিগা ১ খেলা সাদিও মানের সতীর্থের সই আইএসএল-এর চ্যাম্পিয়ন ক্লাবে
চমকের জোয়ার এসেছে ভারতীয় ফুটবলে, বুন্দেশলিগা, লিগা ১ খেলা সাদিও মানের সতীর্থের সই আইএসএল-এর চ্যাম্পিয়ন ক্লাবে
আসন্ন ফুটবল মরসুমের আগে দেশের ক্লাবগুলিতে দল বদলের বাজারে যেন চমকের জোয়ার এসেছে, একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে মেতেছে প্রতিটা ক্লাব। এ বলে আমায় দেখতো ও বলে আমায়।\

দুই দিন আগেই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী পল পোগবার দাদাকে সই করিয়ে সব থেকে বড় চমকটা দিয়েছে এটিকে মোহনবাগান। দাদা'র খেলা দেখতে ভারতে আসতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তনী এবং জুভেন্তাসের মাঝমাঠের কাণ্ডারী পল পোগবা। ভারীতয় ফুটবলের সমর্থককূল এই চমকের ঘোর কাটিয়ে ওঠার আগে তাক লাগানো ফুটবলার সই করাল আইএসএল-এর দু'বারের চ্যাম্পিয়ন ক্লাব চেন্নাইয়িন এফসি।
বুন্দেশলিগায় এবং লিগা ১-এ দাপিয়ে খেলা ফুটবলার ফ্যালাউ ডিয়াগনে'কে সই করাল দক্ষিণের দলটি। সেনেগালের এই ফুটবলার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন তিনটি ম্যাচে। সেনেগালের জাতীয় দলের অধিনায়ক সাদিও মানে।
অপর দিকে, গত মরসুমে লোনে দলে নেওয়া লালিয়ানজুয়ালা চাংতেকে পাকাপাকি ভাবে সই করাল মুম্বই সিটি এফসি। তিন বছরের চুক্তিতে চাংতেকে সই করাল মুম্বই। ২০২২-এর জানুয়ারি মাসে চেন্নাইয়িন এফসি থেকে লোনে মুম্বইয়ে আসেন চাংতে। মুম্বই সিটি এফসি'র হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছিলেন চাংতে। ২০১৬ সালে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল-এ অভিষেক হয় চাংতের। আইএসএল-এ ৯৭ ম্যাচে খেলেছেন চাংতে। আইএসএল-এ ভারতীয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা চাংতে। ৯৭ ম্যাচে এখনও পর্যন্ত ২০টি গোল করেছেন তিনি।
চাংতের ফুটবল কেরিয়ার শুরু ডিএসকে শিবাজিয়ানের হয়ে। আই লিগে একটা সময়ে খেলা শিবাজিয়ানের থেকে প্রথম বার আইএসএল খেলতে নর্থইস্ট ইউনাইটেডে যায় ২৩ বছর বয়সী এই ফুটবলার। এ ছাড়া তিনি খেলেছেন দিল্লি ডায়নামোসের হয়ে। ২০১৫ সাল থেকে সিনিয়র ভারতীয় দলে খেলছেন চাংতে। দেশের হয়ে ১৫ ম্যাচে ৪ গোল রয়েছে এই তরুণ উইঙ্গারের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications