আই লিগে টানা চার ম্যাচ জিতে চমক ট্রাউয়ের, দ্বিতীয় ডিভিশনে জয় দিয়ে অভিযান শুরু মহামেডানের

আই লিগে টানা চার ম্যাচের জিতে চমক ট্রাউয়ের, দ্বিতীয় ডিভিশনে অভিযান শুরু মহামেডানের

আই লিগের অভিষেক মরসুমে টানা চার ম্যাচে জিতে চমক দিল ট্রাউ। প্রথমবার আই লিগে খেলতে এসে দারুণ পারফর্ম্যান্স ট্রাউয়ের। এদিন মনীপুরের দল ঘরের মাঠে আইজল এফসিকে ২-১ গোলে হারাল। লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন আইজলের বিরুদ্ধে এদিন থ্রিলার লড়াই জিতল ট্রাউ।

আই লিগে টানা চার ম্যাচের জিতে চমক ট্রাউয়ের, দ্বিতীয় ডিভিশনে অভিযান শুরু মহামেডানের

আইজলের বিরুদ্ধে দুই অর্ধে ট্রাউয়ের হয়ে প্রেমজিৎ সিং( ২৭ মিনিট) ও কৃষ্ণনন্দ সিং (৬৬মিনিট) গোল করেন। আইজলের হয়ে রোচারজিলা ২২ মিনিটে ব্যবধান কমিয়েছিলেন।

এই ম্যাচ জয়ের ফলে ৯ ম্যাচ খেলে ৪টিতে জয়, ২টি ড্র ও ৩টি হারের পর ১৪ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে ট্রাউ। এদিনের আইজল ম্যাচ জয়ের আগে নেরোকা, ইন্ডিয়ান অ্যারোজ ও চার্চিল ব্রাদার্সকে হারিয়েছে ট্রাউ।

অন্যদিকে জয় দিয়ে দ্বিতীয় ডিভিশন লিগের অভিযান শুরু করল মহামেডান। কল্যাণীতে এদিন ভবানীপুরের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল মহামেডান। প্রথমার্ধে ২ গোল ও দ্বিতীয়ার্ধে ১ গোল করে সাদা কালো আর্মি।

ম্যাচের শুরুতে সঞ্জীব ঘোষ ২ মিনিটের মাথায় গোল করে মহামেডানকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের ২৬ মিনিটে জন চিডি মহামেডানের জন্য দ্বিতীয় গোলটি করেন। ২-০ গোলে এগিয়ে থেকে সাদা কালো আর্মি মাঠ ছাড়়ে।

দ্বিতীয়ার্ধের দশ মিনিট আগে, ৮০ মিনিটে মহামেডানের সত্যম শর্মা ম্যাচের তৃতীয় গোল করে ভবানীপুরের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। দাপটের সঙ্গে খেলে ৩-০ গোলে ম্যাচ জিতে লিগ শুরু করল মহামেডান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+