দল বদলের বাজারে আবারও চমক মহমেডানের, একাধিক তারকা ছাড়ছে এটিকে মোহনবাগান

দল বদলের বাজারে আবারও চমক মহমেডানের, একাধিক তারকা ছাড়ছে এটিকে মোহনবাগান

দল বদলের বাজারে ফের চমক মহমেডানের। শুধু মহমেডান একা নয়, একাধিক তারকা ফুটবলারকে ছেড়ে এটিকে মোহনবাগানও কম চমক দিচ্ছে না।

মহমেডানের নতুন সই:

মহমেডানের নতুন সই:

কেরলের হয়ে সন্তোষ ট্রফি জয়ী মিডফিল্ডার ফসলুরহমানকে সই করাল লাল সরণির ক্লাব। কত দিনের চুক্তিতে ফসলুরহমানকে সই করানো হয়েছে সেই বিষয়ে সরকারী ভাবে কিছু ঘোষিত না হলেও, জানা গিয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাবের সঙ্গে প্রাথমিক ভাবে এক বছরের চুক্তি হয়েছে কেরলের এই ফুটবলারের এই তরুণ মিডিও মূলত সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হলেও প্রয়োজনে খেলতে পারেন ডিফেন্সিভ মিডলিল্ডার হিসেবেও। দুই উইং-এ খেলারও সহজাত দক্ষতা রয়েছে তাঁর। সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন ২৭ বছর বয়সী ফসলুররহমান।

সুব্রত পাল- বিদ্যাসাগর সিংকে ছাড়ছে এটিকে মোহনবাগান:

সুব্রত পাল- বিদ্যাসাগর সিংকে ছাড়ছে এটিকে মোহনবাগান:

অন্য দিকে, শেহ সাহিলকে ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান। কিভু ভিকুনার দলের আই লিগ জয়ী এই ফুটবলার ফ্রি এজেন্ট থাকায় তাঁকে দলে নিতে বেশি সময় নেয়নি জামশেদপুর এফসি। তিন বছরের চুক্তিতে জামশেদপুরে যাচ্ছেন সাহিল। এটিকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে বিদ্যাসাগর সিং এবং সুব্রত পালকেও।

তরুণ মিডফিল্ডারের সঙ্গে চুক্তিবৃদ্ধি এফসি গোয়ার:

তরুণ মিডফিল্ডারের সঙ্গে চুক্তিবৃদ্ধি এফসি গোয়ার:

২৩ বছর বয়সী মিডফিল্ডার প্রিন্সেটন রিবেলোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ালো এফসি গোয়া। যার ফলে ২০২৪ পর্যন্ত ঘরের দলের হয়েই আইএসএল-এ দেখা যাবে প্রতিশ্রুতিবান এই ফুটবলারকে। গোয়ার এই তরুণ প্রতিভার বিকাশ প্রথম ঘটেছিল স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার জার্সিতে। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর এলিট অ্যাকাডেমির প্রোডাক্ট রিবেলো।

জামশেদপুর এফসি'তে ব্রিটিশ কোচ:

জামশেদপুর এফসি'তে ব্রিটিশ কোচ:

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী জামশেদপুর এফসির কোচের দায়িত্বে আসতে চলেছেন এডি বুথরয়েড। ওয়াটফোর্ড, কোভেন্ট্রি সিটি'র মতো ইংলিশ ফুটবলের জায়ান্টসের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও ইংল্যান্ডের বয়সভিত্তিক দল ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব -২০, ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব সামলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+