বিশ্বকাপের তিন ম্যাচে পরাজিত হলেও চিন্তার কোনও কারণ নেই, মনে করেন ভারতীয় মহিলা দলের কোচ

বিশ্বকাপের তিন ম্যাচে পরাজিত হলেও চিন্তার কোনও কারণ নেই, মনে করেন ভারতীয় মহিলা দলের কোচ

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে বড় আশা নিয়ে আয়োজক দেশ অংশগ্রহণ করেছিল। অনন্ত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর আশা ছিল স্বয়ং কোচ থমাস ডেননার্বির। তবে, সবটাই ফিরে এসেছে ব্যর্থ আশার মতো। তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে ভারত। আমেরিকার কাছে ৮ গোল, মরক্কোর কাছে ৩ গোল এবং শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ভারত হজম করে ৫ গোল। তিন ম্যাচে মোট ১৬ গোল হজম করে ভারতীয় দল। ভারতের এই ছোট ছোট মেয়েরা পরের পর ম্যাচে বড় ব্যবধানে হারলেও কোচ থমাস ডেননার্বি জানিয়েছেন, ম্যাচ প্রতি ম্যাচ উন্নতি হচ্ছে অনূর্ধ্ব-১৭ মহিলা দলের পারফরম্যান্সের।

বিশ্বকাপের তিন ম্যাচে পরাজিত হলেও চিন্তার কোনও কারণ নেই, মনে করেন ভারতীয় মহিলা দলের কোচ

ম্যাচের শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, "আমরা কোয়ার্টার ফাইনালে খেলার আশা নিয়ে এখানে এলেও তা বাস্তায়িত হয়নি। কিন্তু আমি গর্বিত আমার মেয়েদের দেওয়া লড়াইয়ে। প্রতি ম্যাচে এই মেয়েরা উন্নতি করেছে। আমার মনে হয় ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয়র আরও বেশি গর্বিত হবে এই মেয়েদের লড়াইয়ের কারণে। একািক ক্ষেত্রে নিজেদের মধ্যে বোঝাপড়ার প্রমাণ দিয়েছে। অবশ্যই আমরা সঠিক পথে রয়েছি।"

পাশাপাশি এ দিনও ডেননার্বি উল্লেখ করেছেন যে মেয়েরা যত বেশি ফুরফুরে মেজাজে থাকবে ততই তারা নিজেদের খেলাটা আরও ভাল ভাবে মেলে ধরতে পারবে তা উপভোগ করতে পারবে অভিজ্ঞ সুইডিশ কোচ বলেছেন, "যখন আপনি নিজে ফুরফুরে মেজাজে থাকবেন তথন দেখবেন পারফরম্যান্সও ঊঁচু মানের হয় কারণ তখন মানসিকভাবে কোনও চাপ কাজ করে না। নিজের উপর ভরসা রাখতে হবে। এনডুকেন্স লেভেন, রিপিটেড স্প্রিন্ট, স্প্রিন্ট বা স্পিড কোনও কিছুটাই কিন্তু আমাের কাছে কোনও সমস্যা নয়। কিন্তু ফাইনাল পাস বাড়ানো, অ্যাটাকিং থার্ডে ঠিক পাসটা বাড়ানো, সঠিক সময়ে বল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো আরও বেশি করে রপ্ত করতে হবে।"

আমেরিকার বিরুদ্ধে ভারত যেমন ৮ গোল হজম করেছে তেমন শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধেও ৫ গোল হজম করেছে। কিন্তু আমেরিকার বিরুদ্ধে ৮ গোল হজম করা ভারতীয় দল এবং ব্রাজিলের বিরুদ্ধে ৫ গোল হজম করা ভারতীয় দলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমেরিকার বিরুদ্ধে যেই দলটাকে বিচ্ছিন্ন দ্বীপের মতো লাগছিল, সেই দলটাই দুর্ধর্ষ লড়াই এবং বোঝাপড়ার নিদর্শন রাখে সারা মাঠে। গোলরক্ষকের উচ্চতা যদি আর একটু বেশি হতো তা হলে তিনটি গোল হজমই করতে হত না ভারতকে। ডেননার্বি বলেছেন, "প্রতিটা ম্যাচের সঙ্গে মেয়েরা আরও আত্মবিশ্বাস হয়ে উঠছে এবং ভয় কাটিয়ে উঠছে, অভিজ্ঞতার ভাণ্ডারটা পরিপূর্ণ হচ্ছে ওদের। আমরা প্রতিপক্ষকে সব সমযে সম্মান করি কিন্তু আমেরিকার বিরুদ্ধে ভয়েই পেয়ে গিয়েছিল ওরা।"

ভুবনেশ্বরে পাওয়া সমর্থনের জন্যও সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি ইয়ং টাইগ্রেসদের কোচ। তিনি বলেছেন, "খুব ভাল সমর্থন পেয়েছি। আপনার দল যখন চাপে থাকবে তখন তাদের সমর্থন করে যাওয়াটা মোটেই সহজ বিষয নয়। কিন্তু সমর্থকেরা সব সময়েই আমাদের পাশে থেকেছেন। আমার মনে হয় তারাই বুঝতে পেরেছে এই রকম শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলাটা কতটা কঠিন হয়েছিল মেয়েদের জন্য। এই মেয়েদের উপর ভরসা রাখুন, ধৈর্য্য ধরুণ এরাই আরও বেশি ম্যাচ জিতবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+