কোভিডের কারণে স্থগিত হয়ে গেল জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ

কোভিডের কারণে স্থগিত হয়ে গেল জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ

কোভিডের কারণে আবারও স্থগিত হয়ে গেল আইএসএল-এর ম্যাচ। ২১ জানুয়ারি বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ কোভিডের কারণে স্থগিত করে দেওয়ার কথা ঘোষণা করল এফএসডিএল।

কোভিডের কারণে স্থগিত হয়ে গেল জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ

আইএসএল কর্তৃপক্ষের থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেডিক্যাল টিমের পরামর্শ মতো ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগেই প্রথম কোভিড আক্রান্ত ধরা পড়ে জামশেদপুরের ক্যাম্পে। রেড মাইনার্সের ক্যাম্পে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় ওয়েন কয়েলের দলের শেষ ম্যাচটিও স্থগিত করা হয়েছিল। শেষ ম্যাচটি হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে খেলার কথা ছিল স্টিল সিটির দলের।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, একাধিক ফুটবলার কোভিড আক্রান্ত হওয়ায় শেষ নয় দিন অনুশীলনে নামেনি জামশেদপুর এফসি দল। হোটের মধ্যে নিজেদের ঘরেই বন্দি রয়েছেন ফুটবলাররা। উল্লেখ্য, মুম্বই সিটি এফসি'র কোনও ফুটবলারের কোভিডে আক্রান্ত হওয়ার খবর এখনও পর্যন্ত সামনে আসেনি। এমনিতেই কোনও দলের যদি ১৫ জন ফুটবলার খেলার মতো জায়গায় না থাকে তা হলে সেই দলের ম্যাচ স্থগিত করা হবে, আগেই জানিয়েছে আইএসএল-এর আয়োজকরা।

এই মুহূর্তে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েন কয়েলের জামশেদপুর এফসি। লিগ শীর্ষে থাকা কেরল ব্লাস্টার্সের থেকে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে জামশেদপুর এফসি। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ম্যাচের মতোই গত ম্যাচটিও স্হগিত হয়ে গিয়েছিল জামশেদপুরের। নিজেদের শেষ দুই ম্যাচে টাটা গোষ্ঠীর মালিকানাধীন দলটি পরাজিত করেছে এসসি ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ইউনাইটেড'কে। দুই ম্যাচেই রিজার্ভ বেঞ্চ থেকে নেমে জামশেদপুর এফসি'কে জয়ের মুখ দেখান ঈশান পণ্ডিতা।

অপর দিকে, শুরুটা ভাল করলেও লিগের মাঝ পথে ছন্দ হারিয়েছে মুম্বই সিটি এফসি। শেষ পাঁচ ম্যাচে জয় নেই সিটি ফুটবল গ্রুপের মালিকানাধীন এই দলের। শেষ ম্যাচে ৩-০ গোলে বেঙ্গালুরু এফসি হারিয়েছে দেশ বাকিংহামের দলকে। যদিও এখনও লিগ টেবলে প্রথম চারেই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিগ টপার কেরল ব্লাস্টার্সের থেকে তিন পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+