UEFA: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবার থেকে সুইস মডেলে, ভারতে খেলাগুলি দেখা যাবে কীভাবে?
UEFA: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার বদলাচ্ছে ফরম্যাট। খেলা হবে সুইস মডেলে। ঐতিহ্যশালী গ্রুপ পর্ব তুলে দিয়ে আরও চিত্তাকর্ষক কাঠামোয় আয়োজন করা হবে এই টুর্নামেন্ট।
এরই মধ্যে ভারতের অগ্রণী সম্প্রচারকারী সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার (এস পি এন আই) সঙ্গে গাঁটছড়ার মেয়াদ আরও তিন বছর বাড়াল ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস বা উয়েফা।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলি হল উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কনফারেন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং উয়েফা ইউথ লিগ। এই সবক'টি লিগই এবার দেখা যাবে শুধুমাত্র সোনি নেটওয়ার্কে।
জানা যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন্স লিগে আরও চারটি ক্লাব অংশ নেবে। সিঙ্গল লিগ ফরম্যাটে এবার অংশ নেবে ৩৬টি দল। যাদের একই পংক্তিতে রাখা হয়েছে। ফলে শীর্ষস্থানীয় দলগুলির মধ্যে আরও বেশি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবল ভক্তরা। জানুয়ারি মাসে উয়েফার কোনও প্রতিযোগিতা বন্ধ রাখাও হবে না।
ফলে অগাস্ট থেকে মে মাস পর্যন্ত টানা চলবে ইউরোপীয় ফুটবল। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দলগুলি লিগ পর্যায়েই আটটি করে ম্যাচ খেলবে, হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। অর্থাৎ একই প্রতিপক্ষের বিরুদ্ধে দু-বার করে খেলতে হবে না দলগুলিকে। লিগ পর্যায়ের সেরা আটটি দল পৌঁছে যাবে রাউন্ড অব সিক্সটিনে।
An exciting new era for European club football awaits 🤩
— UEFA Champions League (@ChampionsLeague) March 4, 2024
Here’s how the #UCL will look from 2024/25 👇 pic.twitter.com/mEffFOpX2O
বাকি আটটি জায়গার জন্য ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলিকে দুই লেগের নকআউট প্লে-অফ খেলতে হবে। এতে টুর্নামেন্টের আকর্ষণ ও বৈচিত্র্য বাড়বে বলে জানা যাচ্ছে। এদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কনফারেন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং উয়েফা ইউথ লিগ দেখা যাবে সোনি নেটওয়ার্কে। টিভি সম্প্রচারের পাশাপাশি ডিজিটাল সম্প্রচারেরও দায়িত্বও পেয়েছে তারা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই করা ম্যাচগুলি হিন্দি, তামিল ও তেলুগুতেও সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। কারণ, সাম্প্রতিক অতীতে আঞ্চলিক ভাষার দর্শকসংখ্যা অনেকটাই বেড়েছে। ২০২০-২১ মরশুমে যেখানে আঞ্চলিক ভাষার দর্শকসংখ্যা ছিল ২৫ শতাংশ তা ২০২২-২৩ মরশুমে বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে।
উয়েফা এবং এসপিএনআই-এর মধ্যে পুনর্নবীকৃত এই চুক্তি বলবৎ থাকবে ২০২৪-২৫ মরশুম থেকে ২০২৬-২৭ মরশুম পর্যন্ত। যার জেরে তিন মরশুম মিলিয়ে ১৬০০-র বেশি ম্যাচ তাদের বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করতে পারবে সোনি। ফলে ভারতীয় দর্শকদের সামনে থাকছে বিরাট সুযোগ।
— Sony Sports Network (@SonySportsNetwk) March 4, 2024
একদিকে তাঁরা যেমন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো প্রিয় দলের খেলা দেখতে পারবেন তেমনই সুযোগ পাবেন কিলিয়ান এমবাপে, মো সালা, আর্লিং হালান্ড, ব্রুনো ফার্নান্দেজ, জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, রবার্ট লেওয়ানডস্কিদের মতো প্রিয় তারকাদের সমর্থনে গলা ফাটানোর।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। তবে শুধুমাত্র ক্লাব ফুটবলের দুনিয়াতেই সীমাবদ্ধ থাকছে না সোনি স্পোর্টস নেটওয়ার্কের কাজ। চলতি বছরের ইউরো কাপেরও অফিসিয়াল ব্রডকাস্টার তারা। এছাড়া, বুন্দেশলিগা, এমিরেটস এফএ কাপ, রোশন সৌদি প্রো লিগের মতো আরও বেশকিছু প্রতিযোগিতা সম্প্রচারের দায়িত্বে রয়েছে সোনি।
সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার চিফ রেভেনিউ অফিসার- ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড হেড (স্পোর্টস বিজনেস) রাজেশ কল বলেন, ২০২০ থেকে ধরলে আগের থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দর্শক ৫১ শতাংশ বেড়েছে। তার বেশিরভাগটাই আঞ্চলিক ভাষায় ধারাভাষ্যের জেরে। এবার নতুন ফরম্যাটে প্রতিযোগিতা হওয়ায় ১২৫টি অতিরিক্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications