Super Cup: প্রথম একাদশ নিয়ে রাখলেন ধোঁয়াশা, কঠিন লড়াইয়ের মধ্যেও ট্রফিতেই চোখ কুয়াদ্রাতের
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য রবিবারটা সুপার সানডে। ২০১২ সালে শেষ বার ফেডারেশন কাপ জিতেছিল লাল হলুদ। এরপর ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গিয়েছে ১২ বছর। একটা সর্ব ভারতীয় ট্রফির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন আপামোর লাল হলুদের সদস্য সমর্থকরা। রবিবার কী হতে চলেছে সেই স্বপ্ন পূরণের দিন। প্রতীক্ষার প্রহর গোনা শুরু।
বিগত কয়েক বছরে ক্লাব বনাম ইনভেস্টর দ্বন্দ্বে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল তলানিতে। ট্রফি জয়ের স্বপ্ন তো দূর, আইএসএল হোক বা অন্য টুর্নামেন্ট অংশ নিয়ে সম্মানজনকভাবে শেষ করাই থাকত লক্ষ্য। কিন্তু এবার ম্যাজিক ম্যান কুয়াদ্রাতের জাদু কাঠির ছোঁয়ায় বদলে গিয়েছে লাল হলুদ। মশালের গনগনে আগুনের আলোয় ট্রফি জয়ের পথ খুঁজছে ইস্টবেঙ্গল দল।

মেগা ফাইনালের আগে ইস্টবেঙ্গল দলের শক্তি বৃদ্ধি হয়েছে। শুক্রবার সকালেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন নাওরেম মহেশ সিংহ এবং লালচুংনুঙ্গা। দু'জনেই এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে কাতারে গিয়েছিলেন। এই দুই ফুটবলার দলে ফেরায় কার্লোসের হাতে তাসের সংখ্যা বাড়ল। তার উপর কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন বোরহা।
এই তিন ফুটবলারের অন্তর্ভুক্তিতে ফাইনাল ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন করতে চলেছে ইস্টবেঙ্গল। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, 'অবশ্যই কয়েকজন ফুটবলরা যোগ দিয়েছেন। দলের সবাই ফিট রয়েছে। তবে প্রথম একাদশে কোনও পরিবর্তন করব কিনা তা ম্যাচের দিনই চূড়ান্ত কতরব।'
১২ বছর বড় কোনও ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। চলতি বছরে ডুরান্ড কাপের ফাইনা্লে উঠেও ট্রফি জেতা হয়নি। এবার কিন্তু প্রত্যাশার পারদ নিয়েই মাঠে নামছে ইস্টবেঙ্গল। এই প্রসঙ্গে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'ইতিহাস বলছে ক্লাব অনেক দিন ধরেই ট্রফির জন্য লড়াই করেছি। চলতি মরশুমে অল্পের জন্য ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছে। আমাদের সামনে আবার ট্রফি জেতার সুযোগ এসেছে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ওডিশার বিরুদ্ধে খেলতে নামব।'
পরিসংখ্যান বলছে ওডিশা শেষ ১৫ ম্যাচ অপরাজিত। এরমধ্যে আবার ১৩ ম্যাচে জয় পেয়েছে। সার্জিও লোবেরার দল এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। বিপক্ষ দলকে কিন্তু বেশ সমীহই করছেন লাল হলুদের স্প্যানিশ বস। তাঁর কথায়, 'ওডিশা দল অত্যন্ত ভালো ছন্দে আছে। শেষ কতগুলি ম্যাচ ভালো খেলেছে। আমাদের জন্য লড়াই অত্যন্ত কঠিন।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications