Super Cup 2024: কার্ড সমস্যায় নেই নির্ভরযোগ্য ফুটবলার, সেমিতে নামার আগে খালিদকে নিয়ে কী বললেন কুয়াদ্রাত?
ডার্বি জয় অতীত। বুধবার সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুর এফসির। ফাইনালে উঠে কাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য কার্লোস কুয়াদ্রাতের দলের। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে লাল হলুদ শিবির। বড় ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গল জনতার কাছে কুয়াদ্রাত এখন ম্যাজিক ম্যান।
জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে কার্ড সমস্যায় লাল হলুদ। মোহনবাগান এসজির বিরুদ্ধে কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না বোরহা। ফলে এক বিদেশি কম থাকবেন কুয়াদ্রাতের কাছে। যদিও বোরহাকে না পাওয়ায় রেফারির বিরুদ্ধেই সুর চড়ালেন স্প্যানিশ কোচ।

দলের মধ্যে তরুণ এবং অভিজ্ঞতা ফুটবলারদের ভারসাম্য রয়েছে। শক্তিশালী রিজার্ভ বেঞ্চই কার্লোস কুয়াদ্রাতের কাছে বড় অস্ত্র। তরুণ ফুটবলারদের বেশি করে ব্যবহারও করছেন স্প্যানিশ কোচ। মোহনবাগান এসজির বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে বড় ম্যাচে অভিষেক হয় সায়ন বন্দ্যোপাধ্যায়ের।
জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে কার্লোস কুয়াদ্রাত বলেছেন, দলের ধারাবাহিকতা ধরে রাখা খুব দরকার। ইস্টবেঙ্গলে এটা ছিল না। এরআগে হয়ত মুম্বই বা বেঙ্গালুরুর মতো দলকে হারিয়েছে। কিন্তু সব মিলিয়ে রেকর্ড মোটেই ভাল ছিল না। রক্ষণভাগও দুর্বল ছিল। এরজন্য পরিকল্পনা দরকার। ফুটবলারদের বলেছি কেন রক্ষণকে শক্তিশালী করতে হবে।'
'
বুধবারের ম্যাচটা যতটা বেশি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর, তার থেকেও বেশি খালিদ জামিল বনাম ইস্টবেঙ্গল। একটা সময় ইস্টবেঙ্গল দলের কোচ ছিলেন খালিদ। কিন্তু সেভাবে সাফল্য দিতে পারেননি। তার উপর জুটে কুসংস্কারাচ্ছন্নের তকমা। ফলে একরাশ বেদনা নিয়েই লাল হলুদের কোচের পদ ছাড়তে হয়েছিল খালিদকে।
প্রতিপক্ষ কোচ সম্পর্কে লাল হলুদের হেডস্যার বলেন, 'খালিদ জামিল ভারতীয় ফুটবলে পরিচিত নাম। ওর প্রশিক্ষণে জামশেদপুর পর পর ম্যাচ জিতছে। তবে সেমিফাইনাল সব সময়ই কঠিন লড়াই। দুই দলই জয়ের জন্য খেলবে। বুধবারও একই হবে। আমাদের রক্ষণ ভাল। সুযোগ তৈরি করলেই হবে না একইসঙ্গে তা কাজে লাগাতে হবে। মানসিক ভাবে আমরা এখন অনেকটাই চাঙ্গা।'
দীর্ঘদিন পর আবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে লাল হলুদ জনতা। কিন্তু দিল্লি যে বহু দূর, তার আগে টপকাতে হবে জামশেদপুর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications