স্বাস্থ্যসাথী কার্ডেই হবে সুভাষ ভৌমিকের চিকিৎসা, পাশে থাকার আশ্বাস আইএফএ সহ তিন প্রধানের

স্বাস্থ্যসাথী কার্ডেই হবে সুভাষ ভৌমিকের চিকিৎসা, পাশে থাকার আশ্বাস আইএফএ সহ তিন প্রধানের

বিগত বেশ কিছু দিন গুরুতর অসুস্থ ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র সুভাষ ভৌমিক। এমনিতে দীর্ঘদিন ধরে সুগার এবং কিডনির অসুখে ভুগছেন সুভাষ। প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে।

স্বাস্থ্যসাথী কার্ডেই হবে সুভাষ ভৌমিকের চিকিৎসা, পাশে থাকার আশ্বাস আইএফএ সহ তিন প্রধানের

গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণের জন্য একবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন সুভাষ। ২৩ বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। শুক্রবার বিকেলে নব মহাকরণে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসে দফতরে সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরী সভা ডাকা হয়েছিল। ওই সভায় উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্য্যের মতো অতীত দিনের তারকা ফুটবলাররা। এই সভায় অংশ নিয়েছিল আইএফএ এবং তিন প্রধানের প্রতিনিধিরাও। আইএফএ-এর পক্ষ থেকে ছিলেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থসচিব দেবাশিষ দত্ত, মহামেডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ সভাপতি কামারউদ্দিন এবং ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও উপস্থিত ছিলেন উক্ত বৈঠকে। পাশাপাশি মেডিকা হাসপাতালের ডিরেক্টর সহ তাঁর মেডিকেল টিম এবং সুভাষ ভৌমিকের পুত্র অর্জুনও ছিলেন এই বৈঠকে।

বৈঠকে উপস্থিত প্রত্যেকের সামনেই ওই সভায় সর্বসম্মতভাবে ঠিক হয়েছে আগামী দিনে মেডিকা হাসপাতালে চিকিৎসা করা হবে সুভাষের। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেই সুভাষ ভৌমিকের চিকিৎসা হবে মেডিকা হাসপাতালে। মেডিকা হাসপাতালের চিকিৎসকদের একটি হাইপ্রোফাইল দল খতিয়ে দেখছে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারটি। এটি যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই ওই জরুরী বৈঠকে ঠিক হয়েছে তাঁর কিডনি প্রতিস্থাপন এর ক্ষেত্রে যদি স্বাস্থ্য সাথী কার্ড এর পরেও অর্থের প্রয়োজন হয় তা হলে সেক্ষেত্রে পাশে দাঁড়াবে আইএফএ এবং ভারতীয় ফুটবলের তিন প্রধান। ব্যক্তিগতভাবে আশিয়ান কাপ জয়ী কোচের পাশে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ইতিমধ্যে প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের চিকিৎসার জন্য চল্লিশ হাজার টাকার ওষুধ ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+